পাঞ্জাবকে হারিয়ে কোয়ালিফায়ারে পুনে

স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০১৭, ২০:০৯আপডেট : ১৪ মে ২০১৭, ২০:০৯

রাহানে ও ত্রিপাঠির জুটিতে আয়েশি জয় পায় পুনে

আইপিএলে বাঁচামরার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব ও রাইজিং পুনে সুপারজায়ান্ট। যে জিতবে সেই দল টুর্নামেন্টে টিকে থাকবে, এমন সমীকরণ সামনে রেখে তারা মাঠে নেমেছিল। রবিবার ম্যাচ শেষে শেষ হাসি হেসেছে পুনে। মাত্র ১৫.৫ ওভারে পাঞ্জাবকে ৭৩ রানে গুটিয়ে দিয়ে ৯ উইকেটে জিতেছে স্টিভেন স্মিথের দল। মাত্র ১২ ওভারে লক্ষ্যে পৌঁছে আইপিএলের কোয়ালিফায়ার নিশ্চিত করেছে পুনে।

১৪ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের চার থেকে দুই নম্বরে উঠে এসেছে পুনে। আগামী ১৬ মে মঙ্গলবার তারা শীর্ষ দল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলবে কোয়ালিফায়ার। পরদিন এলিমিনেটরে মুখোমুখি হবে তিন ও চারে থাকা সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্স।

শারদুল ঠাকুরের উইকেট উদযাপন রবিবার মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনে টস জিতে ফিল্ডিং নেয় স্বাগতিক পুনে। শুরু থেকে পাঞ্জাব পড়ে বিপদে। শারদুল ঠাকুরের বোলিংয়ে কুপোকাত হয় তারা। মাত্র ২ ওভারে শারদুল ৩ উইকেট নেন। ৩২ রানে পাঁচ ব্যাটসম্যানকে হারায় পাঞ্জাব। আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। ইনিংস সর্বোচ্চ ২২ রান অক্ষর প্যাটেলের।

শারদুল ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন। ২টি করে উইকেট দখল করে পাঞ্জাবকে ব্যাটিং লজ্জা দেন জয়দেব উনাদকাট, অ্যাডাম জাম্পা ও ড্যানিলেয় ক্রিস্টিয়ান।

লক্ষ্যে নেমে জয়ের জন্য খুব বেশি সময় নেয়নি পুনে। আজিঙ্কা রাহানে ৩৪ রানে অপরাজিত ছিলেন। ৪১ রানের উদ্বোধনী জুটি গড়ে সাজঘরে যান রাহুল ত্রিপাঠি (২৮)। ১৫ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নেন স্মিথ। ৪৮ বল হাতে রেখে ১ উইকেটে ৭৮ রান করে পুনে। সূত্র- ক্রিকইনফো

/এফএইচএম/    

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম