ইংল্যান্ড নয়, বাংলাদেশের বিপক্ষে ফিরতে চান স্টেইন

স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০১৭, ২১:৫১আপডেট : ১৪ মে ২০১৭, ২১:৫১

ডেল স্টেইন ইংল্যান্ডে প্রায় আড়াই মাসের লম্বা সফরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের বিপক্ষে প্রথমে তিনটি ওয়ানডে খেলে চ্যাম্পিয়নস ট্রফি, এর পর স্বাগতিকদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও চার টেস্ট খেলবে প্রোটিয়ারা। কিন্তু এ সফর থেকে নিজেকে গুটিয়ে নিলেন তারকা পেসার ডেল স্টেইন। ইংল্যান্ড সফর শেষে  বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজে খেলার প্রত্যাশা তার।

গত বছরের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষবার মাঠে নেমেছিলেন স্টেইন। পার্থ টেস্টের পর ছিটকে যাওয়া এ পেসারের কাঁধে অস্ত্রোপচার করা হয়েছে। তারপর থেকে সুস্থ হওয়ার জন্য লড়ছেন তিনি। প্রাথমিকভাবে ছয় মাস পর তার ফেরা কামনা করেছিল ক্রিকেট বোর্ড। ইংল্যান্ডে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে দুটি চারদিনের ম্যাচে তার ফিটনেস পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু নিজেকে পুরোপুরি ফিট মনে না করায় এ দ্বিপাক্ষিক সিরিজ থেকে সরে দাঁড়ালেন স্টেইন, ‘আমি সময়মতো প্রস্তুত হতে পারলাম না।’

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান এ পেসার। তার আগে ‘এ’ দলের জার্সিতে কয়েকটি ম্যাচ খেলে নিজেকে যাচাই করতে চান স্টেইন, ‘টেস্টের আগে ফিটনেস ফিরে পাওয়ার জন্যেই ‘এ’ দলের হয়ে খেলার অন্যতম কারণ ছিল। তাই বাংলাদেশ সিরিজের আগে আমার কিছু ম্যাচ খেলা দরকার।’

আগামী ২৮ সেপ্টেম্বর প্রথম টেস্ট দিয়ে বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ শুরু করবে প্রোটিয়ারা। এক মাসের ওই সফরে বাংলাদেশ দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে স্বাগতিকদের বিপক্ষে। সূত্র- ক্রিকইনফো

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম