মিসবাহর বিদায়ী ভাষণ

স্পোর্টস ডেস্ক
১৫ মে ২০১৭, ১২:০৭আপডেট : ১৫ মে ২০১৭, ১২:২৮

মিসবাহর বিদায়ী ভাষণ পাকিস্তানে ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট হয়েছে নির্বাসিত। ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে টেস্ট ক্রিকেটেও কালিমা লেগে গিয়েছিল পাকিস্তান ক্রিকেট দলের। প্রায় ডুবতে বসা সেই দলকে আশার ভেলায় ভাসিয়ে এগিয়ে নিচ্ছিলেন মিসবাহ উল হক। সেই মিসবাহ উল হক ক্যারিয়ারের মধ্যগগনেও ছিলেন উদীয়মান সূর্য । দীর্ঘ পথ পাড়ি দেওয়া সেই অধিনায়ক ঐতিহাসিক সিরিজ জিতেই বিদায় নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। ক্যারিবিয়ানের ইউনসডোর পার্কে দিয়েছেন বিদায়ী ভাষণ- শেষ বারের মতো সেই ভাষণে মিসবাহ বলেছেন-

‘শুরুতেই মহান সৃষ্টি কর্তাকে ধন্যবাদ জানিয়ে শুরু করতে চাই। কারণ আমি তার কৃপাতেই পুরো ক্যারিয়ারে এমন অর্জন ও শেষটা এভাবেই করতে পেরেছি। এর চেয়ে ভালো কিছু আমি আর চাইতে পারি না: এরপরেই আমি আমার পরিবার, আমার মা, বোন ও বিশেষ করে আমার স্ত্রীকে ধন্যবাদ জানাই। কারণ তারাই আমাকে সব সময় সহযোগিতার হাত বাড়িয়েছে।

আমি অস্ট্রেলিয়াতেই শেষ বলতে পারতাম। কিন্তু আমার স্ত্রী আমাকে বুঝিয়েছে যে ভক্তদের জন্য আমাকে এই সিরিজে ফিরতেই হবে। আর আমার এই দলের জন্য বলতে চাই- তোমাদের এভাবে শেষ করলে হবে না, তোমাদের এভাবেই জয় এবং পারফর্ম করতে হবে।

সবাইকে ধন্যবাদ। আমার ছেলে এখানে নেই, যদিও সে টিভিতে আমাকে দেখছে। আমি তাকে সত্যিই খুব মিস করছি। তার পরীক্ষা থাকার কারণে আমাদের সঙ্গে ভ্রমণ করতে পারেনি। আমার পুরো ক্যারিয়ারের সফরে আমার কোচিং স্টাফ, ম্যানেজার, ট্রেইনার, চিকিৎসক, বিশেষ করে সতীর্থদের যারা আমাকে সহায়তা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আশা করি তারা আমার জন্য সব সময়ই প্রার্থনা করবেন। '

/এফআইআর/ 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম