ফিরছেন মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০১৭, ২৩:১৫আপডেট : ১৭ মে ২০১৭, ০১:০০

ফিরছেন মাশরাফি শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে ‘স্লো’ ওভার রেটের কারণে পড়লেন নিষেধাজ্ঞার মুখে। যাতে এক ম্যাচ নিষিদ্ধ হন মাশরাফি বিন মুর্তজা। আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ওয়ানডেতে তাই খেলা হয়নি বাংলাদেশ অধিনায়কের। সেই শাস্তি শেষ করে নিউজিল্যান্ডের বিপক্ষে বুধবারের ম্যাচ দিয়ে মাঠে ফিরছেন মাশরাফি।

তিনি ফেরায় স্বভাবতই একাদশে একটি পরিবর্তন নিশ্চিত। তবে আর কোনও পরিবর্তন হবে কিনা, মঙ্গলবারের অনুশীলন শেষে সংবাদমাধ্যমের এমন প্রশ্নে মাশরাফির জবাব, ‘একাদশে পরিবর্তনের তেমন কিছু নেই। অধিনায়ক হিসেবে আমি দলে থাকলে হয়তো একটা পরিবর্তন হবে। তবে আর কোনও পরিবর্তন আসবে কিনা, এই মুহূর্তে বলা কঠিন।’

বুধবার বাংলাদেশ সময় বিকেল ৩-৪৫ মিনিটে কিউইদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। নিউজিল্যান্ডের এই দলে সেরা খেলোয়াড়দের অনেকেই নেই আইপিএল খেলার কারণে। তুলনামূলক ‘দুর্বল’ এই দলের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক, ‘অবশ্যই ম্যাচটি জেতার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। আমাদের দলের খেলোয়াড় সবাই বিশ্বাস করে, জেতা সম্ভব।’ কথাটা শেষ করেই আবার বলতে শুরু করলেন, ‘আমাদের সব জায়গায় ভালো করার সামর্থ্য রয়েছে। কন্ডিশন অনেক কিছুর ওপর প্রভাব ফেললেও দলের খেলোয়াড়দের নিজেদের দক্ষতার ওপর বিশ্বাস আছে। আশা করি ভালো কিছুই হবে।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম