টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০১৭, ১৫:২০আপডেট : ১৭ মে ২০১৭, ১৫:৫৭

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। ডাবলিনের এই ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে মাশরাফিরা। টস জিতে নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন।

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেও টসে হেরেছিল বাংলাদেশ। স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচেও শুরুতে ব্যাটিংয়ে নেমেছিলেন তামিম-সৌমরা। যদিও বৃষ্টির কারণে নিজেদের ইনিংসই শেষ করতে পারেনি টাইগাররা। ম্যাচটি তাই পরিত্যক্ত হয়। ওই ম্যাচে একাদশে ছিলেন না নিয়মিত অধিনায়ক মাশরাফি। এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে অবশ্য তিনি ফিরেছেন কিউইদের বিপক্ষে।

মাশরাফি ফেরায় একাদশে একটি পরিবর্তন ছিল নিশ্চিত। অধিনায়ক ফিরে আসায় কপাল পুড়েছে পেসার তাসকিন আহমেদের। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একাদশে বদল এই একটিই। কিউইদের একাদশেও এসেছে একটি পরিবর্তন। অলরাউন্ডার স্কট কুগেলিনের জায়গায় সুযোগ পেয়েছেন হামিশ বেনেট।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মাশরাফি মুর্তজা, মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ : লুক রঞ্চি, টম ল্যাথাম, জর্জ ওয়ার্কার, রস টেলর, নাইল ব্রুম, জেমস নিশাম, কলিন মুনরো, হামিশ বেনেট, মিচেল স্যান্টনার, সেথ রেন্স, ইশ সোধি।

/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম