বিসিবির নিরাপত্তা পরিকল্পনায় ক্যারলের সন্তুষ্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০১৭, ১৯:১৪আপডেট : ১৭ মে ২০১৭, ১৯:২৭

বিসিবি কার্যালয়ে ঢোকার পথে শন ক্যারল (বাঁ থেকে দ্বিতীয়) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিরাপত্তা পরিকল্পনা নিয়ে একই সঙ্গে আনন্দিত ও সন্তুষ্ট ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা পরামর্শক শন ক্যারল। এ বছর বাংলাদেশ-অস্ট্রেলিয়া  দুই ম্যাচ টেস্ট সিরিজের ভবিষ্যত নির্ভর করছে তার রিপোর্টের ওপরে।

বুধবার বাংলাদেশ সফরের শেষ দিনে র‌্যাব ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর দুপুর তিনটা মিরপুরে বিসিবি কার্যালয়ে যান ক্যারল। শেরে বাংলা

স্টেডিয়াম পরিদর্শন করে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর তিনি সাংবাদিকদের বলেন, ‘বিসিবির নিরাপত্তা পরিকল্পনা নিয়ে আমি খুব খুশি। কিন্তু এখনই এ বিষয়ে কিছু বলা ঠিক হবে না। তবে আমি অবশ্যই ক্রিকেট অস্ট্রেলিয়াকে নিজের সন্তুষ্টির কথা জানাব। সব ধরনের সহযোগিতার জন্য বিসিবিকে ধন্যবাদ।’  

তাহলে কি প্রস্তাবিত সূচী অনুযায়ী হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ? এমন প্রশ্নে ক্যারল অবশ্য বেশ সাবধানি, ‘দেখুন, আমি কিন্তু বলেছি যে নিরাপত্তা পরিকল্পনা নিয়ে আমি খুশি। এখনই এর বেশি কিছু বলতে পারছি না। সিরিজ নিয়ে আমার  সুপারিশ ক্রিকেট অস্ট্রেলিয়াকেই জানাব।’

সফরের সূচি নির্ধারণ হতে পারে কয়েক দিনের মধ্যে। বিসিবির পরিকল্পনা অনুযায়ী, কোরবানি ঈদের আগে প্রথম এবং পরে দ্বিতীয় টেস্ট হওয়ার কথা।

প্রসঙ্গত, ২০১৫ সালের অক্টোবরে দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল অস্ট্রেলিয়া দলের। কিন্তু নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে সফর স্থগিত করে তারা। একই আশঙ্কায় গত বছর বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও অংশ নেয় নি অস্ট্রেলিয়া।

/আরআই/এএআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম