বিশ্বকাপ বাছাইপর্ব বাংলাদেশ থেকে সরে আয়ারল্যান্ড-স্কটল্যান্ডে!

স্পোর্টস ডেস্ক
১৮ মে ২০১৭, ২০:২৮আপডেট : ১৮ মে ২০১৭, ২০:২৮

বিশ্বকাপ বাছাইপর্ব বাংলাদেশ থেকে সরে আয়ারল্যান্ড-স্কটল্যান্ডে! ২০১৯ সালের বিশ্বকাপ বাছাইয়ের টুর্নামেন্টের আয়োজকের মর্যাদা দেওয়া হয়েছিল বাংলাদেশকে। তবে ব্রিটিশ মিডিয়া ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, এ প্রতিযোগিতার ভেন্যু পাল্টে যাচ্ছে। আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে হবে ১০ দলের এ লড়াই।

দুই দেশের যৌথ আয়োজক হওয়ার ব্যাপারটি আগামী জুনের আইসিসি বোর্ড মিটিংয়ে চূড়ান্ত করা হবে জানায় তারা। এ টুর্নামেন্ট আয়োজনে বাংলাদেশের অনিচ্ছা প্রকাশের কারণটা কী! ইন্ডিপেনডেন্ট বলছে, বিশ্বকাপে সরাসরি খেলার দোরগোড়ায় বাংলাদেশ। তাই এ ইভেন্টের আয়োজক তারা হতে চায় না।

জানা গেছে, শুরুতে জিম্বাবুয়ে বাছাইপর্ব আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছিল। কিন্তু ক্রিকেটীয় ও আবাসিক সুযোগ সুবিধা তাদের কাছ থেকে পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছে আইসিসি। তবে গত টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব আয়োজন করে তাদের মুগ্ধ করেছে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

সংবাদমাধ্যমটি আরেকটি নতুন খবর দিয়েছে। আগামী বছরের এপ্রিলে প্রতিযোগিতাটি হওয়ার কথা ছিল। কিন্তু ওই সময় বৃষ্টি হওয়ার আশঙ্কা বেশি। তাই ম্যাচগুলো ঠিকঠাকভাবে করতে এটি হবে জুলাই-আগস্টে।

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম