টেস্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশের পয়েন্ট অর্জন

স্পোর্টস ডেস্ক
১৮ মে ২০১৭, ২০:৫৪আপডেট : ১৯ মে ২০১৭, ০০:৫২

টেস্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশের পয়েন্ট অর্জন হালনাগাদ করা আইসিসির বার্ষিক র‌্যাংকিংয়ে বাংলাদেশের ঝুলিতে গেছে কিছু পয়েন্ট। তবে তাদের উপরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ব্যবধানটা আরও বেড়ে গেছে।

২০১৫-১৬ মৌসুমের পারফরম্যান্সের ৫০ শতাংশ বিবেচনায় এনে বৃহস্পতিবার র‌্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে বাংলাদেশ ৩টি রেটিং পয়েন্ট অর্জন করেছে। ৬৯ পয়েন্ট নিয়ে নয় নম্বরে আছে মুশফিকুর রহিমের দল। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজেরও রেটিং পয়েন্ট বেড়েছে। তারা পেয়েছে ৫ রেটিং পয়েন্ট। ৭৫ পয়েন্ট নিয়ে তারা আট নম্বরে।

নতুন র‌্যাংকিং প্রকাশের পর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের ব্যবধান বেড়ে গেছে ৬ পয়েন্টে। আগে যেখানে দুই দলের মধ্যে দূরত্ব ছিল ৪ পয়েন্টের। ৫ পয়েন্ট হারিয়ে জিম্বাবুয়ে আছে বাংলাদেশের পরে। দশ নম্বরে তাদের পয়েন্ট শূন্য।

যথারীতি র‌্যাংকিংয়ে সবার উপরে আছে ভারত। একটি পয়েন্ট পেয়েছে তারা (১২৩)। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা ৭ পয়েন্ট অর্জন করেছে। ১১৭ পয়েন্ট নিয়ে তারা এক নম্বরে থাকা ভারতের সঙ্গে ব্যবধান বেশ কমিয়েছে।

৮ পয়েন্ট খোয়ালেও তিন নম্বর জায়গায় অনড় অস্ট্রেলিয়া। তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে ৯৯ পয়েন্ট নিয়ে চার নম্বরে থাকা ইংল্যান্ড। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে ব্যবধান মাত্র এক পয়েন্টের। চার পয়েন্ট হারিয়ে ছয় নম্বরে নেমে যেতে হয়েছে পাকিস্তানকে (৯৩)। এক পয়েন্ট অর্জন করে ৯৭ পয়েন্টে পাঁচে নিউজিল্যান্ড। ৯১ পয়েন্ট নিয়ে সাত নম্বরে শ্রীলঙ্কা। সূত্র- আইসিসি

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম