বৃষ্টির শঙ্কা নিয়ে প্রথম জয়ের খোঁজে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০১৭, ১০:৪০আপডেট : ১৯ মে ২০১৭, ১০:৪০

বৃষ্টির শঙ্কা নিয়ে প্রথম জয়ের খোঁজে বাংলাদেশ বৃষ্টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছিল বাংলাদেশকে। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং-বোলিং ব্যর্থতায় হেরেছে তারা। সিরিজে টিকে থাকার লড়াইয়ে এবার মাশরাফিদের সামনে আবারও আয়ারল্যান্ড। ত্রিদেশীয় সিরিজে স্বাগতিকদের বিপক্ষে আজ শুক্রবার ম্যালাহাইডে ফের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচে চাপ নিয়েই মাঠে নামতে হচ্ছে লাল-সবুজদের।

ডাবলিনের ম্যালাহাইডে বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় ম্যাচটি শুরু হবে। সরাসরি বিটিভি, মাছরাঙা, গাজী টেলিভিশনের ম্যাচটি উপভোগ করা যাবে।

আইরিশদের বিপক্ষে দ্বিতীয়বার মাঠে নামার আগে এবারও সবুজে ঢাকা উইকেটের ব্যাপারটি বিবেচনায় রাখতে হচ্ছে বাংলাদেশকে। তবে পেসবান্ধব উইকেট হলেও টিকে থাকলে রান আসবে, এমন উইকেটই থাকছে শুক্রবারের ম্যাচে। অন্য দুই ম্যাচের মতো আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই জানাচ্ছে আয়ারল্যান্ড আবহাওয়া অধিদপ্তর।

বাংলাদেশ ঘরের মাঠে ভীষণ সফল, বিদেশের মাটিতে ততটা নয়। বিশেষ করে উপমহাদেশের বাইরে প্রত্যাশা মতো অনুযায়ী সাফল্য পাচ্ছে না বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও আয়ারল্যান্ড। বৃষ্টির কারণে উদ্বোধনী ম্যাচটি পরিত্যক্ত হয়। ফলে ২টি করে পয়েন্ট পায় দুই দল। এছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে হারে বাংলাদেশ।

বৃষ্টির শঙ্কা নিয়ে প্রথম জয়ের খোঁজে বাংলাদেশ এই মুহূর্তে ত্রিদেশীয় সিরিজে টিকে থাকতে হলে চতুর্থ এবং নিজেদের তৃতীয় ম্যাচে তাই জিততেই হবে টাইগারদের। পরাজিত হলে সিরিজে যেমন পিছিয়ে পড়বে বাংলাদেশ ঠিক তেমনি র‍্যাংকিংয়ে পিছিয়ে গিয়ে ২০১৯ বিশ্বকাপের টিকিট পাওয়া নিয়েও বাড়বে শঙ্কা। যদিও আইসিসি প্রকাশিত ওয়ানডে র‍্যাংকিংয়ে ৯০ পয়েন্ট নিয়ে ৭ম অবস্থানেই রয়েছে মাশরাফির দল।

শেষ ম্যাচে কিউইদের বিপক্ষে মুস্তাফিজ ছাড়া কেউই সফল হত পারেনি। বোলারদের ফিরে আসতে হবে খুব ভালো করেই। অন্যদিকে ব্যাটসম্যানদের আরও দায়িত্বশীল হতে হবে।

একাদশে একটি পরিবর্তন আসতে পারে। সাব্বির রহমানের বদলে নাসির হোসেন কিংবা ইমরুল কায়েসের ঢুকে পড়ার ছোট্ট একটা সম্ভাবনা রয়েছে। ব্যাট হাতে ওয়ান ডাউনে অনেকদিন ধরেই রান পাচ্ছেন না সাব্বির।

টাইগারদের বেশিরভাগ খেলোয়াড়ই ম্যাচের আগের দিন বৃহস্পিতবার অনুশীলন করেননি। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলো পুরো একাদশই হোটেলে হয়ে কাটিয়েছেন পুরো দিন। এদিন ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একাদশের বাইরের ৭ জন খেলোয়াড় নিয়ে কোচিং স্টাফরা ব্যস্ত থেকেছেন।

দলের ম্যানেজার জালাল ইউনুস জানিয়েছেন, ‘ঠাণ্ডার মধ্যে ছেলেদের ঐচ্ছিক অনুশীলন ছিল। যারা একাদশের বাইরে ছিল, তারাই অনুশীলন করেছে।’

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম