টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ, বাদ মিরাজ

স্পোর্টস ডেস্ক
১৯ মে ২০১৭, ১৫:১৬আপডেট : ১৯ মে ২০১৭, ১৫:৩৫

টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ, বাদ মিরাজ আয়ারল্যান্ডের বিপক্ষে শুক্রবার টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। বৃষ্টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছিল বাংলাদেশকে। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং-বোলিং ব্যর্থতায় হেরেছে তারা। সিরিজে টিকে থাকার লড়াইয়ে এবার মাশরাফিদের সামনে আবারও আয়ারল্যান্ড। ত্রিদেশীয় সিরিজে স্বাগতিকদের বিপক্ষে আর আধঘণ্টা পর ম্যালাহাইডে ফের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচে চাপ নিয়েই মাঠে নামতে হচ্ছে তাদের।

এ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলো সানজামুল ইসলামের। মেহেদী হাসান মিরাজের বদলে জায়গা পেয়েছেন তিনি। বাংলাদেশ দলে আর কোনও পরিবর্তন নেই। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেকের পর এ ম্যাচেই প্রথমবার জাতীয় দল থেকে বাদ পড়তে হলো টেস্ট দলে দুরন্ত অভিষেক হওয়া মিরাজকে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ, মাশরাফি মুর্তজা, মোস্তাফিজুর রহমান।

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম