দ্বিতীয় আঘাত মোসাদ্দেকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০১৭, ১৬:৩১আপডেট : ১৯ মে ২০১৭, ১৬:৩৯

মোসাদ্দেক হোসেন (ফাইল ফটো) আগের ওভারেই উইলিয়াম পোর্টারফিল্ডকে শর্ট এক্সট্রা কভারে জীবন দিয়েছিলেন মোসাদ্দেক হোসেন। সহজ ক্যাচ ছেড়ে দিয়ে মাশরাফি মুর্তজাকে উইকেটবঞ্চিত করার পর নিজেই সেই আক্ষেপ কাটালেন তিনি। ক্রিজে শক্তিশালী হয়ে ওঠা আয়ারল্যান্ড অধিনায়ককে ফিরতি ক্যাচ বানিয়েছেন মোসাদ্দেক। ১৩ ওভারে প্রতিপক্ষকে ৫৫ রান দিয়ে ২টি উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। ২৫ বলে ৩ চার ও ১ ছয়ে ২২ রানে আউট হন পোর্টারফিল্ড।

টস জিতে ফিল্ডিং নিয়ে দারুণ শুরু করে বাংলাদেশ। স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওভারে রুবেল হোসেন করেন মেডেন। আর পরের ওভারে মোস্তাফিজুর রহমানের বলে উইকেট হারায় আয়ারল্যান্ড। তাদের কোনও রান না দিয়ে উইকেট তুলে নেন বাঁহাতি পেসার।

আয়ারল্যান্ডের উদ্বোধনী জুটিতে ক্রিজে নেমেছিলেন পল স্টারলিং ও এড জয়েস। রুবেলের গতির কাছে সতর্ক হয়ে ৬ বল পার করেন জয়েস। দ্বিতীয় ওভারে প্রথম দুটি বল সামাল দিলেও তৃতীয় বলে মোস্তাফিজের স্লোয়ারে সাব্বির রহমানকে ক্যাচ দেন স্টারলিং। 
বৃষ্টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছিল বাংলাদেশকে। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং-বোলিং ব্যর্থতায় হেরেছে তারা। সিরিজে টিকে থাকার লড়াইয়ে এবার মাশরাফিদের সামনে আবারও আয়ারল্যান্ড। ত্রিদেশীয় সিরিজে স্বাগতিকদের বিপক্ষে ম্যালাহাইডে ফের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। 

এ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলো সানজামুল ইসলামের। মেহেদী হাসান মিরাজের বদলে জায়গা পেয়েছেন তিনি। বাংলাদেশ দলে আর কোনও পরিবর্তন নেই। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেকের পর এ ম্যাচেই প্রথমবার জাতীয় দল থেকে বাদ পড়তে হলো টেস্ট দলে দুরন্ত অভিষেক হওয়া মিরাজকে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ, মাশরাফি মুর্তজা, মোস্তাফিজুর রহমান।

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক