বাংলাদেশের দারুণ সূচনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০১৭, ২০:০৬আপডেট : ১৯ মে ২০১৭, ২০:২২

বাংলাদেশের সতর্ক শুরু ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের ছুড়ে দেওয়া ১৮২ রানের লক্ষ্যে দারুণ সূচনা করেছে বাংলাদেশ।  দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকারের ব্যাটে টাইগারদের সংগ্রহ ১০ ওভারে বিনা উইকেটে ৬৯ রান। তামিমের ব্যাট থেকে এসেছে ২৯ রান ও সৌম্যর ব্যাট থেকে ৩৩ রান।

এরআগে বাংলাদেশ আইরিশদের গুটিয়ে দেয় ১৮১ রানে। এমন ম্যাচে অভিষেক ওয়ানডেতেই চমক দেখিয়েছেন সানজামুল। প্রথম ওভারেই উইকেট তুলে এড জয়েসকে হাফসেঞ্চুরি বঞ্চিত করেছেন। ব্যক্তিগত ৪৬ রানে লং অনে তামিম ইকবালকে ক্যাচ দেন আয়ারল্যান্ডের এ ব্যাটসম্যান। এরপর ৪৪তম ওভারেও ভেলকি দেখান তিনি। ব্যারি ম্যাকার্থিকে লেগ বিফোরের ফাঁদে ফেলে ১২ রানে তাকে সাজঘরের পথ ধরান সানজামুল। বিপর্যস্ত সেই আইরিশদের শেষ দিকে একাই টেনে নিচ্ছিলেন জর্জ ডকরেল।। কিন্তু ৪৭তম ওভারে তাকেও বিদায় করেন অধিনায়ক মাশরাফি। মুশফিকের হাতে ক্যাচ দেওয়ার আগে ২৫ রান করেন তিনি। একইওভারের চতুর্থ বলে সেই মুশফিকের হাতেই শেষ ব্যাটসম্যান পিটার চেজকে তালুবন্দী করান মাশরাফি। আয়ারল্যান্ড শেষ পর্যন্ত গুটিয়ে যায় ১৮১ রানে।  

এর আগে অবশ্য আইরিশদের ভিত্তি নাড়িয়ে দেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের তৃতীয় ম্যাচে নিজের প্রথম ওভারেই তুলে নেন স্টারলিংয়ের উইকেট।  দ্বিতীয় স্পেলেও তিনি ফেরান আয়ারল্যান্ডের নির্ভরযোগ্য ব্যাটসম্যান নিয়াল ও’ব্রায়েনকে (৩০)। থার্ড ম্যানে তামিম ইকবালের সহজ ক্যাচ হন আইরিশ ব্যাটসম্যান। পরের বলে কেভিন ও’ব্রায়েনের উইকেটটি পেতে পারতেন মোস্তাফিজ। কয়েক ইঞ্চির জন্যে সাব্বির রহমান ক্যাচটি লুফে নিতে পারেননি। বাংলাদেশ আউটের আবেদন করলে টিভি রিপ্লেতে দেখা গেছে বল মাটিতে লেগে সাব্বিরের হাতে গেছে। সেই মোস্তাফিজ ৩১.৪ ওভারে আর ব্যর্থ হননি। তার বলে কেভিনকে তালুবন্দি করেন মোসাদ্দেক হোসেন।  কেভিন বিদায় নেন ১০ রানে। এক ওভার বিরতি দিয়ে ফের উইকেট নেন মোস্তাফিজুর। বিতর্কিতভাবে দেওয়া এই আউটে ক্যাচ নেন মুশফিকুর রহিম। 

এই সিরিজে বাকিরা সাফল্য পেলেও নিষ্প্রভ ছিলেন সাকিব। কিন্ত এই ম্যাচ দিয়েই ফিরে পেয়েছেন নিজেকে। ত্রিদেশীয় সিরিজে প্রথম উইকেট পান বিশ্বসেরা অলরাউন্ডার। নিজের দ্বিতীয় ওভারে অ্যান্ডি ব্যালবার্নিকে (১২) বোল্ড করেন। মোসাদ্দেক হোসেন তার আগে নেন আয়ারল্যান্ডের দ্বিতীয় উইকেট। আগের ওভারেই উইলিয়াম পোর্টারফিল্ডকে শর্ট এক্সট্রা কভারে জীবন দিয়েছিলেন মোসাদ্দেক। সহজ ক্যাচ ছেড়ে দিয়ে মাশরাফি মুর্তজাকে উইকেটবঞ্চিত করার পর নিজেই সেই আক্ষেপ কাটান তিনি। ক্রিজে শক্তিশালী হয়ে ওঠা আয়ারল্যান্ড অধিনায়ককে ফিরতি ক্যাচ বানিয়েছেন মোসাদ্দেক। ২৫ বলে ৩ চার ও ১ ছয়ে ২২ রানে আউট হন পোর্টারফিল্ড।

শুক্রবার টস জিতে ফিল্ডিং নিয়ে শুরুটা দারুণভাবেই করে বাংলাদেশ। স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওভারে রুবেল হোসেন করেন মেডেন। আর পরের ওভারে মোস্তাফিজের বলে উইকেট হারায় আয়ারল্যান্ড। তাদের কোনও রান না দিয়েই উইকেট তুলে নেন বাঁহাতি পেসার। সেই মুস্তাফিজই ৯ ওভারে ২৩ রান দিয়ে নেন ৪ উইকেট। অধিনায়ক মাশরাফি ৬.৩ ওভারে ১৮ রানে দুই্ উইকেট  ও ৫ ওভারে ২২ রান খরচে দুই উইকেট নেন সানজামুল। আর একটি করে নেন মোসাদ্দেক ও সাকিব আল হাসান।  

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম