সুপার লিগে খেলবে যারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০১৭, ২০:৩৪আপডেট : ২১ মে ২০১৭, ২০:৩৮

সুপার লিগে খেলবে যারা ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম পর্ব শেষ হয়েছে রবিবার। এ পর্বে ১২ দল মোট ১১টি করে ম্যাচ খেলেছে। এদের মধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষ ৬ দল খেলবে সুপার লিগ। দুই তিনদিনের মধ্যেই শুরু হবে সুপার লিগের ম্যাচ।

১১ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে সবার আগে সুপার লিগ নিশ্চিত করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। টানা ৯টি ম্যাচ জেতার পর শেষ দুটি রাউন্ডে কলাবাগান ও প্রাইম ব্যাংকের কাছে হোঁচট খেতে হয়েছে শিরোপা প্রত্যাশীদের।

এদিকে গত বারের চ্যাম্পিয়ন আবাহনী ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে। তারা ৮টি জয়ের পাশাপাশি হেরেছে তিনটি ম্যাচে। পয়েন্ট টেবিলের তিন নম্বরে প্রাইম দোলেশ্বর। আবাহনীর মতো তাদের পয়েন্টও সমান। তবে নেট রান রেটে পিছিয়ে পড়ায় তারা তৃতীয়।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব প্রথম পর্বের শেষ দিন গাজী গ্রুপকে হারিয়ে চার নম্বর স্থান নিশ্চিত করেছে। তাদের পয়েন্টও ১৬। মোহামেডানের বিপক্ষে বিশাল লক্ষ্য পেরিয়েছে শেখ জামাল। ১৪ পয়েন্ট নিয়ে পাঁচে থেকে সুপার লিগে খেলবে ধানমন্ডির ক্লাবটি। আর ম্যাচটি হেরেও ছয়ে থাকার সৌভাগ্য হয়েছে মোহামেডানের। তবে তাদের সমান ১২ পয়েন্ট নিয়েও কপাল পুড়েছে রূপগঞ্জের। নেট রান রেটে তাদের সাতে নামতে হয়েছে।

সুপার লিগে খেলা ৬ দলের অবস্থান :-

দল

ম্যাচ

জয়/হার

নেট রান রেট

পয়েন্ট

গাজী গ্রুপ ক্রিকেটার্স

১১

৯/২

+০.৪০৪

১৮

আবাহনী লিমিটেড

১১

৮/৩

+১.০১৪

১৬

প্রাইম দোলেশ্বর

১১

৮/৩

+০.৫৮৩

১৬

প্রাইম ব্যাংক

১১

৮/৩

+০.৫২৯

১৬

শেখ জামাল

১১

৭/৪

+০.০৫১

১৪

মোহামেডান

১১

৬/৫

-০.১২৫

১২

 

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম