চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ উমর আকমল

স্পোর্টস ডেস্ক
২২ মে ২০১৭, ১৫:৫৬আপডেট : ২২ মে ২০১৭, ১৬:০৫

চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ উমর আকমল সময় ভালো যাচ্ছে না উমর আকমলের। চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান দলে ডাক পেয়েছিলেন অনেক আগেই। সেই লক্ষ্যে ইংল্যান্ডে ক্যাম্পেও গিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য, ফিটনেস পরীক্ষায় সফল না হওয়াতে তাকে দেশে পাঠিয়ে দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড!

শুধু একটি নয়, ফিটনেস নিয়ে করা দুটি পরীক্ষাতেই উতরাতে পারেননি পাকিস্তানের মিডল অর্ডারের এই ব্যাটসম্যান। ফলে দল থেকেই বাদ পড়লেন। পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান এ প্রসঙ্গে বলেছেন, ‘ইংল্যান্ডের চলমান ক্যাম্পে সে দুটি ফিটনেস পরীক্ষাতেই ব্যর্থ হয়েছে।  আমাদের দলে আনফিট কোনও খেলোয়াড়কে রাখার নিয়ম নেই। তাই তাকে দেশে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

উমর আকমলকে পাঠানো হলে বদলি একজনকে প্রয়োজন পাকিস্তান দলে। এ প্রসঙ্গে জানতে চাইলে পিসিবি চেয়ারম্যান বলেন, ‘আমাদের এখনও ২৫ মে পর্যন্ত একটা ডেড লাইন রয়েছে। আশা করছি এই সময়ের মধ্যেই একজন বদলির নাম ঘোষণা করা হবে।’

ফিটনেস পরীক্ষা আসলে করা হয়েছে দুই দিন আগে। এছাড়া একই কারণে উমরকে ওয়েস্ট ইন্ডিজ সফরেও বিবেচনায় নেননি নির্বাচকরা।

ফিটনেসের কথা বলা হলেও এতে ভিন্ন কিছুর আভাস রয়েছে বলে মনে করছেন অনেকেই। এর আগে গত এপ্রিলেই ঘরোয়া ক্রিকেটে অশোভন আচরণের দায়ে জরিমানা করা হয়েছিল পাঞ্জাবের এই অধিনায়ককে। তাই শুধু ফিটনেস ইস্যুতেই উমর আকমলকে বাদ দেওয়া হয়েছে কিনা, এ নিয়ে রয়েছে গুঞ্জন!

/এফআইআর/   

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি