বুধবার থেকে সুপার লিগের লড়াই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০১৭, ২০:১২আপডেট : ২২ মে ২০১৭, ২০:২৫

বুধবার থেকে সুপার লিগের লড়াই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম পর্ব শেষ হয়েছে রবিবার। মাঝে দুই দিনের বিরতি রেখে আগামী বুধবার থেকে শুরু হবে সুপার লিগ।

সুপার লিগে অংশ নেবে লিগের সেরা ৬ দল। দলগুলো হলো-গাজী গ্রুপ ক্রিকেটার্স, আবাহনী লিমিটেড, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রথম পর্ব আর সুপার লিগের পয়েন্ট যোগ করে যে দল সবার ওপরে থাকবে, তাদের হাতেই উঠবে শিরোপা।  

সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সুপার লিগের প্রথম তিন রাউন্ডের সূচি ঘোষণা করেছে। বুধবার (২৪ মে) প্রথম দিনেই হবে তিনটি ম্যাচ। ফতুল্লায় লিগের শীর্ষে থাকা গাজী ক্রিকেটার্স খেলবে মোহামেডানের বিপক্ষে। বিকেএসপির তিন নম্বর মাঠে প্রাইম দোলেশ্বরের প্রতিপক্ষ শেখ জামাল। আর গতবারের চ্যাম্পিয়ন আবাহনী বিকেএসপির চার নম্বর মাঠে লড়বে প্রাইম ব্যাংকের সঙ্গে।

২৭ মে সুপার লিগের দ্বিতীয় রাউন্ডে ফতুল্লায় হবে গাজী ক্রিকেটার্স-শেখ জামাল ম্যাচ। বিকেএসপির চার নম্বর মাঠে লড়বে প্রাইম দোলেশ্বর ও প্রাইম ব্যাংক। সেদিন বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান।

তৃতীয় রাউন্ডের ম্যাচ তিনটি হবে ৩০ মে। ফতুল্লা স্টেডিয়ামে গাজী ক্রিকেটার্সের প্রতিপক্ষ প্রাইম ব্যাংক। বিকেএসপির তিন নম্বর মাঠে খেলবে প্রাইম দোলেশ্বর ও আবাহনী। আর চার নম্বর মাঠে শেখ জামাল লড়বে মোহামেডানের বিপক্ষে।

/আরআই/এএআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম