পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি দলে উমরের জায়গায় হারিস

স্পোর্টস ডেস্ক
২৩ মে ২০১৭, ২০:৪১আপডেট : ২৩ মে ২০১৭, ২০:৪১

হারিস সোহেল ২০১৫ সালের মে’তে সবশেষ খেলেছেন পাকিস্তান দলে। হাঁটুর চোটটা এমন আতঙ্ক ছড়িয়েছিল যে, ক্রিকেট ক্যারিয়ারটাই এলোমেলো হয়ে যায় হারিস সোহেলের। দারুণ সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট পা রাখা এই ব্যাটসম্যানের ভাগ্যের ছোঁয়ায় আবারও খুলে গেল পাকিস্তান জাতীয় দলের দরজা। তাও আবার কিনা চ্যাম্পিয়নস ট্রফির দলে! ফিটনেস পরীক্ষায় ‘ফেল’ করা উমর আকমলের জায়গায় সুযোগ পেয়েছেন ২৮ বছর বয়সী এই ব্যাটসম্যান।

ফিটনেস পরীক্ষায় ব্যর্থ হওয়ায় ইংল্যান্ড থেকে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে উমরকে। তার জায়গায় ইনজামাম-উল-হকের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি বেছে নিয়েছে হারিসকে। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ওয়ার্ম-আপ ম্যাচের আগেই দলের সঙ্গে ইংল্যান্ডে যোগ দেওয়ার কথা তার।

পাকিস্তানের হয়ে শেষবার মাঠে নেমেছিলেন হারিস দুই বছর আগে। লাহোরে জিম্বাবুয়ের বিপক্ষে ওই ওয়ানডেতে খেলেছিলেন হার না মানা ৫২ রানের ইনিংস। কিন্তু হাঁটুর মারাত্মক চোটটা মাঠ থেকে ছিটকে দিলে ক্যারিয়ার পড়ে যায় শঙ্কার মধ্যে। যদিও নিজের সাহস ও আত্মবিশ্বাস দিয়ে মাঠে ফিরে আসা হারিস আবার মন জয় করে নিলেন নির্বাচকদের। তাতে যদিও নিশ্চিতভাবে ‘ধন্যবাদ’ পাবেন উমর আকমল। কেননা চ্যাম্পিয়নস ট্রফির জন্য গত মাসে যে স্কোয়াড ঘোষণা করেছিল পাকিস্তান, যেখানে তার জায়গায় হয়নি। এখন উমর আকমলের ফিটনেসে ঘাটতি থাকায় সুযোগ পেয়ে গেলেন হারিস।

আলো ছড়িয়ে ওয়ানডে ক্রিকেটে পা রাখা পাকিস্তানি এই ব্যাটসম্যান চতুর্থ ম্যাচেই খেলেন হার না মানা ৮৫ রানের ইনিংস। দুবাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচও হয়েছিলেন তিনি। ধারাবাহিক পারফরম করা হারিস এখন পর্যন্ত খেলা ২১ ইনিংসে মাত্র চারটিতে যেতে পারেননি দুই অঙ্কের ঘরে, গড় তার ৪৩। ক্রিকইনফো

চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের স্কোয়াড :

সরফরাজ আহমেদ (অধিনায়ক), আহমেদ শেহজাদ, আজহার আলী, মোহাম্মদ হাফিজ, বাবর আজম, শোয়েব মালিক, হারিস সোহেল, ইমাদ ওয়াসিম, ফখর জামান, ফাহিম আশরাফ, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, হাসান আলী, শাদাব খান।

/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম