শুরুর ধাক্কা সামলে উঠেছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০১৭, ২০:৫১আপডেট : ২৪ মে ২০১৭, ২১:১৭

তামিম ইকবাল ২৭১- ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের জয়ের জন্য দরকারি রান। নিউজিল্যান্ডের স্কোরটা খুব একটা শক্তিশালী নয়। দেখেশুনে খেললে জয় বাংলাদেশের হাতে ধরা দেওয়া কঠিন কিছু নয়। কিন্তু শুরুতেই হোঁচট খেয়েছে তারা। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচজয়ী ইনিংস খেলা সৌম্য সরকার প্রথম বলেই জিতান প্যাটেলের শিকার। রানের খাতা খুলতে পারেননি তিনি। এর আগে প্রথম বলটা ছয় মেরে শুরু করেন তামিম ইকবাল। তার সঙ্গে ক্রিজে আছেন সাব্বির রহমান। দুজনের ব্যাটে শুরুর ধাক্কা ভালোভাবে সামাল দিচ্ছে বাংলাদেশ। ১৮ ওভারে ১ উইকেটে বাংলাদেশ করেছে ৯৪ রান।

এর আগে ব্যাটিংয়ে নেমে বড় স্কোরের আভাস দিলেও নিউজিল্যান্ড খুব বেশিদূর এগোতে পারেনি। বাংলাদেশের বোলাররা দারুণ নৈপুণ্য দেখিয়েছে। প্রথমে নাসির হোসেন, এর পর সাকিব আল হাসান ও মাশরাফি মুর্তজার জোড়া আঘাতে প্রতিপক্ষকে ৮ উইকেটে ২৭০ রানে বেধে দেয় বাংলাদেশ।

ত্রিদেশীয় সিরিজের শিরোপা আয়ারল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচেই নিশ্চিত করেছিল নিউজিল্যান্ড। বুধবার শেষ ম্যাচটি তাদের জন্য আনুষ্ঠানিকতার হলেও বাংলাদেশের জন্য র‌্যাংকিংয়ের ছয় নম্বরে ওঠার মিশন এটি। তাই গুরুত্ব দিয়েই মাঠে নামেন মাশরাফিরা।

টস জিতে বাংলাদেশ নেয় ফিল্ডিং। শুরুটা হয় মোস্তাফিজুর রহমানের উইকেট উদযাপন দিয়ে। চতুর্থ ওভারে উদ্বোধনী জুটি ভাঙেন বাঁহাতি পেসার। লুক রঞ্চিকে মাত্র ২ রানে সাকিবের ক্যাচ বানান আগের ম্যাচসেরা বোলার। তবে আরও আগেই উইকেট পেতে পারত বাংলাদেশ। ইনিংসের তৃতীয় বলে টম ল্যাথামের উইকেট পেয়ে যেতেন মাশরাফি, কিন্তু দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা নাসির স্কয়ার লেগে ক্যাচ ছেড়ে দেন। ১৫তম ওভারে আরেকবার জীবন পান ল্যাথাম। মোসাদ্দেক হোসেনের হাতে জীবন পাওয়ার আগের বলে হাফসেঞ্চুরি করেন এ ওপেনার। নাইল ব্রুমের সঙ্গে ১৩৩ রানের জুটি গড়েন ল্যাথাম। আরও ওই জুটিতেই স্কোরবোর্ড শক্তিশালী করার আভাস দেয় সিরিজের চ্যাম্পিয়নরা।

অবশেষে তাদের দুজনকে পরপর দুই ওভারে ফিরিয়ে ম্যাচে গতি ফেরান নাসির। ল্যাথামকে সেঞ্চুরি করতে দেননি তিনি। ৮৪ রানে তাকে বোল্ড করেন বাংলাদেশি অলরাউন্ডার। তবে তার আগে ৬৩ রানে ব্রুমকে ফেরান নাসির। দুই বিপজ্জনক ব্যাটসম্যান সাজঘরে ফিরলেও রস টেলর ও কোরি অ্যান্ডারসনের ব্যাটে পথে ফিরছিল নিউজিল্যান্ড। বেশিক্ষণ তাদের থিঁতু হতে দেয়নি বাংলাদেশ।

দলীয় ২০৮ রানে সাকিবের আঘাত বড় ধাক্কা দেয় নিউজিল্যান্ডকে। অ্যান্ডারসনকে ২৪ রানে মাহমুদউল্লাহর ক্যাচ বানান এ অলরাউন্ডার। ম্যাচের মোড় বাংলাদেশের দিকে আরও ঘুরে যায় কিউইরা পরপর তিন ওভারে ৩ উইকেট হারালে। মাশরাফি তার দুই ওভারে জিমি নিশাম ও কলিন মুনরোকে ক্রিজ থেকে বিদায় করেন। মাঝের ওভারে সাকিব তার দ্বিতীয় উইকেট তুলে নেন মিচেল স্যান্টনারকে বোল্ড করে।

রানের গতি তখন থেকে মন্থর হয়ে যায় কিউইদের। তিন ফিফটি সত্ত্বেও তিনশ পেরোতে পারেনি তারা। রুবেল হোসেনের কাছে অষ্টম উইকেটের পতন ঘটে ২ ওভার বাকি থাকতে। এ পেসার বোল্ড করেন ম্যাট হেনরিকে। ৫৬ বলে ৬০ রান করেছিলেন টেলর। তবে তার নামের পাশে অপরাজিত নাও থাকতে পারত। একপ্রান্ত আগলে রেখে হাফসেঞ্চুরি করা এ ব্যাটসম্যানকে শিকার করতে পারতেন রুবেল। কিন্তু লং অনে দাঁড়ানো মাহমুদউল্লাহ সহজ ক্যাচ ছেড়ে দেন।

সাকিব, মাশরাফি ও নাসির সর্বোচ্চ ২টি করে উইকেট নেন।

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম