নিউজিল্যান্ডকে হারিয়ে ছয়ে টাইগাররা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০১৭, ২৩:৩৮আপডেট : ২৪ মে ২০১৭, ২৩:৩৮

নিউজিল্যান্ডকে হারিয়ে ছয়ে টাইগাররা ৯১ রেটিং পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ। বুধবার জয় দিয়ে শেষটা রাঙানোর পাশাপাশি প্রথমবারের মতো ওয়ানডে র‌্যাংকিংয়ের ৬ নম্বরে উঠেছে টাইগাররা।

নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশ ছিল সপ্তম স্থানে। কিউইদের ৫ উইকেটে হারানোয় মাশরাফির দলের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৯৩। শ্রীলঙ্কার পয়েন্টও সমান, তবে ভগ্নাংশে এগিয়ে থেকে ছয়ে উঠে গেছে বাংলাদেশ। আর শ্রীলঙ্কা নেমে গেছে সপ্তম স্থানে।

ষষ্ঠ স্থানে উঠে যাওয়ায় সরাসরি বিশ্বকাপে খেলার দৌড়ে কিছুটা হলেও এগিয়ে গেল টাইগাররা। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওয়ানডে র‍্যাংকিংয়ের সেরা আট দল সরাসরি  বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

অবশ্য অত দিন অপেক্ষা না-ও করতে হতে পারে। আগামী ১ জুন শুরু হতে হওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে দুটো ম্যাচ জিতলে ২০১৯ বিশ্বকাপ প্রায় নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের।

আইসিসির সর্বশেষ ওয়ানডে র‌্যাংকিং

অবস্থান

দল

পয়েন্ট

১.

দক্ষিণ আফ্রিকা

১২৩

২.

অস্ট্রেলিয়া

১১৮

৩.

ভারত

১১৭

৪.

নিউজিল্যান্ড

১১৬

৫.

ইংল্যান্ড

১১০

৬.

বাংলাদেশ

৯৩

৭.

শ্রীলঙ্কা

৯৩

৮.

পাকিস্তান

৮৮

৯.

ওয়েস্ট ইন্ডিজ

৭৯

১০.

আফগানিস্তান

৫২

/আরআই/এএআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম