কোচ কুম্বলের দিন শেষ!

স্পোর্টস ডেস্ক
২৫ মে ২০১৭, ১৮:৫৩আপডেট : ২৫ মে ২০১৭, ১৮:৫৩

অনিল কুম্বলে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যুক্তরাজ্যে ভারতের ক্রিকেট দল মাটিতে পা রাখার পরপর ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) বিজ্ঞাপন। প্রধান কোচের পদে আবেদনপত্র চেয়েছে তারা! এখন বিরাট কোহলিদের দায়িত্বে থাকা অনিল কুম্বলের মেয়াদ আগামী জুনে চ্যাম্পিয়নস ট্রফির পরই শেষ হয়ে যাবে। তাই এমন বিজ্ঞাপন দেওয়া স্বাভাবিক। কিন্তু মিডিয়া বলছে অন্য কথা। কুম্বলের ওপর ক্ষুব্ধ বোর্ড কর্মকর্তারা। স্বয়ংক্রিয়ভাবে তার চাকরির মেয়াদ বাড়ার কথা থাকলেও তাকে শাস্তি দিতে আর নতুন চুক্তি করছে না বিসিসিআই।

বিসিসিআই বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ৩১ মে পর্যন্ত আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। তাদের সাক্ষাৎকার নেবেন শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী ও ভিভিএস লক্ষ্মণকে নিয়ে গঠিত ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি (সিএসি)। গত বছরের জুনে কিন্তু কোনও বিজ্ঞাপন দেখে আবেদন করেননি কুম্বলে। সরাসরি সিএসি’র কাছে সাক্ষাৎকার দিয়ে প্রধান কোচ নির্বাচিত হয়েছিলেন তিনি।

প্রধান কোচ পদে আবেদন চেয়ে বোর্ডের বিজ্ঞাপন দেওয়া স্বাভাবিক। কিন্তু মিডিয়ার খটকা লেগেছে অন্য জায়গায়- কেন দল দেশের বাইরে যাওয়ার পর সেটা দেওয়া হলো! কারণ খুঁজতে গিয়ে সাংবাদিকরা জানতে পেরেছে, নিজের ও ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন বাড়ানো ছাড়াও বেশ কয়েকটি চাহিদার কথা বোর্ডকে জানান কুম্বলে। এর মধ্যে ব্যাটিং কোচ সঞ্জয় বানগারকে সহকারী কোচে পদোন্নতি দেওয়া ও জহির খানকে বোলিং কোচ হিসেবে চেয়েছিলেন তিনি। এছাড়া ‘অধিনায়কত্ব ফি’ হিসেবে কোহলিকে আরও ২৫ শতাংশ বেতন বাড়ানোর দাবি জানান কুম্বলে। আর এসব কারণে সাবেক এ লেগ স্পিনারের প্রতি ক্ষুব্ধ বোর্ড কর্মকর্তারা।

দলকে নিয়ে কোচ দেশের বাইরে থাকার সময় বিজ্ঞাপন দেওয়ার কারণ পিটিআইকে জানালেন নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্মকর্তা, ‘আবেদনপত্র চাওয়ার জন্য বিসিসিআই অবশ্যই চ্যাম্পিয়নস ট্রফি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারত। কিন্তু তখন তো তার জায়গায় কেউ আসার সময় পেত না।’

দর-কষাকষিতে কুম্বলেকে সুযোগ দেওয়ার জন্য দ্রুত এ বিজ্ঞাপন দেওয়া জানালেন তিনি, ‘নিজের ও খেলোয়াড়দের জন্য সে দর-কষাকষি করছে। সেটা ভালো কিন্তু আগামীকাল যদি বিসিসিআই তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে সে দর-কষাকষির সুযোগ পাবে না। তার কিছু কিছু দাবি ব্যাখ্যাতীত।’ সূত্র- ইন্ডিয়া টুডে, এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া

/এফএইচএম/ 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম