পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০১৭, ১২:৪৫আপডেট : ২৭ মে ২০১৭, ১৪:২৮

পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ১ জুন চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে পাকিস্তান ও ভারতের বিপক্ষে দুটি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে মাশরাফিরা। যার প্রথমটিতে শনিবার বিকেল সাড়ে ৩টায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

জয়ের আত্মবিশ্বাস নিয়ে শনিবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক জয় পায় টাইগাররা। তাছাড়া এই পাকিস্তানের বিপক্ষেও তো আছে সুখস্মৃতি। মুখোমুখি লড়াইয়ে সবশেষ সিরিজে বাংলাদেশ ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল সরফরাজ আহমেদদের। চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি ম্যাচ হলেও তাই পাকিস্তান মুখিয়ে থাকবে প্রতিশোধের জন্য।

পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ নিয়ে মাশরাফি বলেছেন, ‘যদি আপনি কিছু করতে চান, তাহলে সে দিনটি আপনার করে নিতে হবে। সামনে এগিয়ে যেতে হবে। পাকিস্তান বরাবরই ভালো দল। যখনই আমরা তাদের বিপক্ষে খেলেছি, তারা আমাদের চেয়ে শক্তিশালী দল ছিল। তবে এটা এমনই একটি টুর্নামেন্ট যেখানে বড় দলগুলো চাপের মধ্যে থাকবে।’ পাকিস্তানকে সমীহ করলেও নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশি পেসার, ‘পাকিস্তান খুবই ভালো দল, যারা যে কোনও দলকে গুড়িয়ে দিতে পারে। চ্যাম্পিয়নস ট্রফিতেও তাদের ভালো সুযোগ রয়েছে। তবে তাদের বিপক্ষেও আমাদের সুখস্মৃতি রয়েছে। আমরা আমাদের সেরাটা দিয়ে খেলব।’

ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো ক্রিকেট খেলেই ইংল্যান্ডে পা রেখেছে বাংলাদেশ। কিন্তু কন্ডিশন ভিন্ন হওয়াতে মাশরাফি এই দুটি প্রস্তুতি ম্যাচের দিকে আছেন তাকিয়ে। ত্রিদেশীয় সিরিজের পর বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেছিলেন, ‘আয়ারল্যান্ডের কন্ডিশন ও ইংল্যান্ডের কন্ডিশন সম্পূর্ণ আলাদা। আমার মনে হয়ে দুটি প্রস্তুতি ম্যাচে আমাদের মানিয়ে নিতে হবে। আশা করি ছেলেরা মূল ম্যাচের আগে মানিয়ে নেওয়ার সুযোগ পাবে।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম