নাসিরের বিস্ফোরক ব্যাটিংয়ে জয়ের ধারায় গাজী ক্রিকেটার্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০১৭, ২০:০১আপডেট : ২৭ মে ২০১৭, ২০:০৫

সেঞ্চুরির পর নাসির টানা ৯ ম্যাচ জিতে শিরোপার পথে এগিয়ে চলা গাজী গ্রুপ ক্রিকেটার্স খেই হারিয়ে ফেলেছিল হঠাৎ। ঢাকা প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচে হার দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল দলটিকে। তবে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলে দেশে ফেরা নাসির হোসেনকে পেয়ে ঘুরে দাঁড়িয়েছে তারা। শনিবার সুপার লিগে নাসিরের দুর্দান্ত শতকে ভর করে  গাজী ক্রিকেটার্স ১৭৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে।

ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচেই শুধু বাংলাদেশের একাদশে ছিলেন নাসির। ৯ ওভার বল করে ৪৭ রানে দুই উইকেট নিলেও ব্যাটিংয়ের সুযোগ পান নি। সেই ক্ষোভই বোধহয় মিটিয়েছেন শেখ জামালের বোলারদের ওপরে!

চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে না থাকা নাসিরের ব্যাট থেকে এসেছে ১৩৪ রান। ১১৩ বলের বিস্ফোরক ইনিংসটা নির্মিত ৭টি চার ও ৬টি ছক্কায়। তীব্র গরমে স্বেচ্ছায় অবসর না নিলে ইনিংসটা আরও বড় হতে পারতো।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অধিনায়ক নাসিরের পাশাপাশি গুরকিরাত সিং (৭৪) আর মুমিনুল হক (৬৬) জ্বলে ওঠায় ৫ উইকেটে ৩৫০ রানের বিশাল সংগ্রহ পেয়ে যায় গাজী ক্রিকেটার্স।

জবাব দিতে নামা শেখ জামালকে বলতে গেলে একাই শেষ করে দিয়েছেন বাঁহাতি পেসার আবু হায়দার রনি। ৩৫ রানে ৬ উইকেট নেওয়া রনির তোপে ধানমন্ডির ক্লাবটি ৩৮.১ ওভারে ১৭৩ রানে অলআউট হয়ে গেছে। জিয়াউর রহমান (৪৬) আর প্রশান্ত চোপরা (৩৭) লড়াইয়ের চেষ্টা করলেও কোনও লাভ হয় নি।

/আরআই/এএআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম