তবু সন্তুষ্ট সাকিব!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০১৭, ২২:৪২আপডেট : ৩০ মে ২০১৭, ২২:৪৫

সাকিব আল হাসান গত বিশ্বকাপের পর থেকে ভারতের বিপক্ষে ম্যাচ মানেই বাংলাদেশের সামনে অন্য ‘চ্যালেঞ্জ’। চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ হিসেবে ভারতের নাম ঘোষিত হওয়ার পর তাই নড়েচড়ে বসেছিল বাংলাদেশের ক্রিকেট-ভক্তরা। কিন্তু মাঠের লড়াইয়ে টাইগাররা একেবারে বিধ্বস্ত। কোহলি-যুবরাজ-ধোনির মতো তিন তারকা ব্যাট না করলেও ৩২৪ রানের পাহাড় গড়েছে ভারত। কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ অলআউট হয়ে গেছে মাত্র ৮৪ রানে। তবে বিশাল ব্যবধানে হেরে গেলেও টাইগারদের নেতৃত্ব দেওয়া সাকিব আল হাসান সন্তুষ্ট!

মাশরাফি বিন মুর্তজা বিশ্রাম নেওয়ায় অধিনায়কত্ব করেছেন সাকিব। মঙ্গলবার বিশ্বসেরা অলরাউন্ডার অবশ্য ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ব্যর্থ। ৩ ওভারে ২৩ রান দিয়ে উইকেটশূন্য থাকার পর ব্যাট হাতে করেছেন মাত্র ৭ রান।

সাকিবের মতো বাংলাদেশের পারফরম্যান্সও অনুজ্জ্বল। তবু খেলা শেষে বোলারদের প্রশংসা করে তিনি বলেছেন, ‘আজ বোলিং ভালোই হয়েছে। কিন্তু ব্যাটিং ভালো হয় নি।’

ভুল শোধরানো আর হতাশা ভোলার জন্য মাঝে মাত্র একদিন পাচ্ছে টাইগাররা। বৃহস্পতিবার চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড। সাকিব তাই ‘আমাদের হাতে একদিন সময় আছে। দিনটা ঠিকমতো কাজে লাগাতে হবে।’ বলে সাহস জোগানোর চেষ্টা করলেন সতীর্থদের।

দলের কয়েকজন সিনিয়র ক্রিকেটার ছাড়া বাকিদের এমন কন্ডিশনে খেলার অভিজ্ঞতা  নেই। তবু সাকিব সাফল্যের ব্যাপারে আশাবাদী, ‘আমাদের হাতে গোনা কয়েকজন এর আগে এখানে খেলেছে। বেশির ভাগেরই এই কন্ডিশন সম্পর্কে ধারণা নেই। আমাদের তাই দল হিসেবে পারফর্ম করতে হবে। সেটা করতে পারলে ভালো রেজাল্ট করা সম্ভব।’

/আরআই/এএআর/

আরও পড়ুন:

৮৪ রানেই শেষ বাংলাদেশ

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম