রান করেই চলেছেন নাসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০১৭, ১৯:০১আপডেট : ৩১ মে ২০১৭, ১৯:১৫

অপরাজিত ৬১ রানের পথে নাসির চ্যাম্পিয়নস ট্রফির দলে উপেক্ষিত হলে কী হবে, ঘরোয়া ক্রিকেটে রান করেই চলেছেন নাসির হোসেন। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শেষে দেশে ফিরেই প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগে খেলেছিলেন অপরাজিত ১৩৪ রানের দুর্দান্ত ইনিংস। বুধবার তার ব্যাটে আবার রানের জোয়ার। নাসিরের অপরাজিত ৬১ রানের সুবাদে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে সহজেই ৫ উইকেটে হারিয়ে শিরোপার আশা বাঁচিয়ে রেখেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মঙ্গলবার হওয়ার কথা থাকলেও বৃষ্টি  ৪ বলের বেশি হতে দেয় নি। বুধবার একই ভেন্যুতে নতুন করে শুরু হয়েছে ম্যাচটি। বৃষ্টির কারণে ৪৩ ওভারে নেমে আসা ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩৯.১ ওভারে ১৭৩ রানে অলআউট হয়ে গেছে প্রাইম ব্যাংক। সর্বোচ্চ ৫৪ রান এসেছে ওপেনার শাহনাজ আহমেদের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান জাকির হাসানের। গাজী ক্রিকেটার্সের পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন আবু হায়দার রনি ও গুরকিরাত সিং। নাসিরের শিকার দুই উইকেট।

রান করেই চলেছেন নাসির ১৭৪ রানের লক্ষ্যে পৌঁছাতে তেমন সমস্যা হয় নি গাজী ক্রিকেটার্সের। দ্বিতীয় উইকেটে এনামুল হক বিজয় (৪৫) ও মুমিনুলের হক (৩৩) ৬১ রানের জুটিতে গড়ে উঠেছে জয়ের ভিত। এনামুল-মুমিনুল ফিরে যাওয়ার পর বাকি কাজ শেষ করেছেন নাসির। ষষ্ঠ উইকেটে নাদিফ চৌধুরীর (১৮*) সঙ্গে ৫৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে তিনিই দলকে নিয়ে গেছেন জয়ের বন্দরে। ম্যাচসেরা নাসিরের ৬৪ বলের ইনিংস নির্মিত ৯টি চারে। নাহিদুল ইসলাম দুই উইকেট নিলেও প্রাইম ব্যাংকের হার ঠেকাতে পারেন নি।

এবারের লিগের অন্যতম আলোচিত বিষয় নাসিরের পারফরম্যান্স। ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরের জন্য মাত্র ৬টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি। এই ৬ ম্যাচে দুটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরিসহ তার মোট রান ৪২১। মাত্র একবার আউট হয়েছেন বলে গড়ও ৪২১!

গাজী ক্রিকেটার্সের জয়ে শিরোপা লড়াই এখন আরও জমজমাট। আবাহনী ও গাজী ক্রিকেটার্সের সংগ্রহ ২২ পয়েন্ট করে। ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। তিন দলেরই আর দুটি করে ম্যাচ বাকি।

/আরআই/এএআর/

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম