ওকসের চ্যাম্পিয়নস ট্রফি শেষ

স্পোর্টস ডেস্ক
০২ জুন ২০১৭, ১৫:০২আপডেট : ০২ জুন ২০১৭, ১৫:০২

ওকসের চ্যাম্পিয়নস ট্রফি শেষ সাইড স্ট্রেইনের কারণে চ্যাম্পিয়নস ট্রফি শেষ হয়ে গেল ইংল্যান্ড অলরাউন্ডার ক্রিস ওকসের। বাংলাদেশের বিপক্ষে বৃহস্পতিবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কিছুক্ষণ খেলার পর চোটে পড়েন তিনি।

প্রথম ওভারে তামিম ইকবালকে মেডেন দিয়েছিলেন ওকস। এর পর আর এক ওভার বল করতে পেরেছেন। পেশির টান পড়ায় তিনি বাধ্য হন মাঠ ছাড়তে। পরে আর ফেরেননি এ পেসার।

স্ক্যান শেষে জানা গেছে, ইনজুরির অবস্থা গুরুতর। আর খেলতে পারবেন না ওকস। যদিও তার চোট নিয়ে বিস্তারিত কিছু জানায়নি বোর্ড। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চার থেকে ছয় সপ্তাহ লাগবে তার সেরে উঠতে। এখনও তার বদলি নাম ঘোষণা করেনি ইংল্যান্ড।

এক বিবৃতিতে ইসিবি জানায়, ‘স্ক্যানে নিশ্চিত হওয়া গেছে, বাংলাদেশের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফিতে ওকসের পাজরের বাঁ পাশের পেশিতে টান পড়েছে। এ ইনজুরির কারণে টুর্নামেন্টে ইংল্যান্ডের সঙ্গে আর খেলতে পারবে না সে। তার স্থলাভিষিক্ত দ্রুত জানানো হবে।’ সূত্র- ক্রিকইনফো

/এফএইচএম/ 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম