আলোকিত নাসিরে শিরোপার আরও কাছে গাজী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০১৭, ১৯:১৬আপডেট : ০২ জুন ২০১৭, ১৯:৫২

আলো ছড়িয়েই যাচ্ছেন নাসির আবাহনীর জন্য ম্যাচটি ছিল ‘ফাইনাল’। হারলেই শিরোপা স্বপ্ন শেষ। গাজী গ্রুপ ক্রিকেটার্সের জন্য ম্যাচটি ছিল আবার শিরোপার পথ তৈরি করার। বিকেএসপি’র তিন নম্বর মাঠে মহাগুরুত্বপূর্ণ সেই ম্যাচটিতে তো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি আবাহনী। গাজীর দুর্দান্ত বোলিংয়ে ৪১.২ ওভারে অলআউট হয়েছে মাত্র ১৫৬ রানে। সহজ লক্ষ্যটা ৪ উইকেট হারিয়ে ৮০ বল হাতে রেখে টপকে গেছে গাজী। ৬ উইকেটের এই জয়ে শিরোপায় এক হাত দিয়ে রেখেছে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা গাজী। সমান্তরালে ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা স্বপ্ন শেষ হয়ে গেছে আবাহনীর।

আগের সব ম্যাচের মত আবাহনীর বিপক্ষেও গাজীর জয়ের নায়ক নাসির হোসেন। প্রথমে বল হাতে ঝড় তুললেন আবাহনীর ওপর, এরপর ব্যাট হাতে হার না মানা হাফসেঞ্চুরি করে দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন তিনি। সত্যিকার অধিনায়কের মতো পারফরম করে শিরোপার আরও কাছে নিয়ে গেছেন নাসির গাজীকে। ১৫ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ২৪। সমান ম্যাচে আবাহনীর পয়েন্ট ২২। বাকি থাকা এক ম্যাচে গাজী হারলে এবং আবাহনী জিতলে পয়েন্ট হবে সমান, তবে মুখোমুখি লড়াইয়ে গাজী এগিয়ে থাকায় হয়ে যাবে চ্যাম্পিয়ন।

তখন গাজীর শিরোপা পথে বাধা হয়ে দাঁড়াতে পারে প্রাইম দোলেশ্বর। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ২০ হলেও হাতে আছে আরও দুই ম্যাচ। বাকি থাকা ম্যাচ দুটি জিতলে তাদেরও পয়েন্ট হবে গাজীর সমান ২৪। শেষ ম্যাচটা আবার গাজীর বিপক্ষেই, তাই হেড টু হেডে এগিয়ে থাকায় প্রথমবার শিরোপা উদযাপন করবে দোলেশ্বর। অবশ্য হিসাবটা শনিবারই শেষ হয়ে যেতে পারে, যদি মোহামেডান হারিয়ে দেয় তৃতীয় স্থানে থাকা এই দোলেশ্বরকে। তখন গাজীকে আর শেষ ম্যাচের অপেক্ষায় থাকতে হবে না, দোলেশ্বরের হারের সঙ্গে সঙ্গে তারা হয়ে যাবে চলতি মৌসুমের চ্যাম্পিয়ন।

যে পথটা তারা তৈরি করে রেখেছে শুক্রবার আবাহনীকে হারিয়ে। সুপার লিগের এ রাউন্ডের ম্যাচে শিরোপা প্রত্যাশী আবাহনীকে পাত্তাই দেয়িনি গাজী। তাদের বোলিং তোপে আবাহনী গুটিয়ে যায় ১৫৬ রানে। আরিফ হোসেন (৩২), লিটন দাস (৩০), মোহাম্মদ মিথুন (২৮) শুরুটা ভালো করলেও লম্বা করতে পারেননি তাদের ইনিংস। সেই সুযোগটাই দেননি ২৪ রানে ২ উইকেট পাওয়া আবু হায়দার ও ৩০ রানে ৩ উইকেট পাওয়া মেহেদী হাসান। তাদের সঙ্গে আবাহনীর ব্যাটিং লাইনের শেষটা ধসিয়ে দেন নাসির ৩৬ রান খরচায়  ৩ উইকেট তুলে নিয়ে।

সহজ লক্ষ্যের জবাব দিতে নেমে মুনিম শাহরিয়ার শূন্য রানে ফিরলেও এনামুল হক ও মুমিনুল হক দাঁড়িয়ে যান। ৫০ রানের জুটি গড়ে মুমিনুল ফেরেন ২১ করে। আর এনামুল আউট হন ৪১ রানে। জহুরুল ইসলামও ফিরে যান মাত্র ৭ রান করে। ৩৩ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেললেও কোনও প্রভাব পড়তে দেননি নাসির। আরও একবার নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে খেলেন হার না মানা ৫৬ রানের ইনিংস। ৯২ বলের যে ইনিংসটিতে ছিল ৪টি চার ও এক ছক্কার মার। নাদিফ চৌধুরীকে (২৬*) সঙ্গী করে জয় দিয়ে শেষ করে নাসির দলকে নিয়ে যান শিরোপার দ্বারে।

চৌকাঠ পেরোলেই শিরোপা উৎসবে মাতবে গাজী গ্রুপ ক্রিকেটার্স। দরকার কেবল একটি জয়।

/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম