মারুফের সেঞ্চুরিতে জিতেছে প্রাইম ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০১৭, ২০:১১আপডেট : ০২ জুন ২০১৭, ২০:১৭

মেহেদি মারুফ খেলেছেন ১২৭ রানের ইনিংস লিস্ট ‘এ’ ক্যারিয়ারের সেরা ইনিংস খেললেন মেহেদি মারুফ। দুর্দান্ত ব্যাটিংয়ে এই ওপেনার খেলেছেন ১২৭ রানের ঝলমলে ইনিংস। তার এই সেঞ্চুরির ওপর ভর দিয়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবও পেয়েছে ৫ উইকেটের দারুণ জয়। শেখ জামালের ৫০ ওভারে ৭ উইকেটে করা ২৪২ রানের জবাবে প্রাইম ব্যাংক ১২ বল আগেই জয় নিশ্চিত করে ৫ উইকেট হারিয়ে।

বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে ব্যাটিংয়ে নামে শেখ জামাল। প্রাইম ব্যাংকের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতেই চাপে পড়ে যায় তারা। ফজলে মাহমুদ ৭ রানে আউট হওয়ার পর অবশ্য বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়ায় ইলিয়াস সানির দল আব্দুল্লাহ আল মামুন (৩২) ও মাহবুবুল করিমের ব্যাটে (২৭)। তবে তাদের আউটের পর সোহাগ গাজী (১৩) ও জিয়াউর রহমান (৬) দ্রুত ফিরলে আবার চাপে পড়ে শেখ জামাল। তানভীর হায়দার ও ইলিয়াস সানি হাফসেঞ্চুরিতে অবশ্য চাপ সামলে ওঠে তারা। তানভীর করেন ৫৮ রান, আর ইলিয়াসের ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ ৫৭ রানের ইনিংস।

প্রাইম ব্যাংকের সবচেয়ে সফল বোলার আল-আমিন হোসেন। এই পেসার ১০ ওভারে ৪৬ রান খরচায় পান ৩ উইকেট। তাইবুর রহমান ৩৯ রানে নিয়েছেন ২ উইকেট।

২৪৩ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রাইম ব্যাংক শুরুতে শানাজ আহমেদের (২) উইকেট হারালেও মেহেদি মারুফ ও জাকির হাসানের ব্যাটে পেয়ে যায় জয়ের ভিত। ৪৯ রানে জাকির আউট হলেও সেঞ্চুরির দেখা পান মারুফ। এই ওপেনার ১৪৩ বলে খেলেন ১২৭ রানের ইনিংস। ১০ চার ও ৪ ছক্কায় সাজানো এই ইনিংসটি আবার ম্যাচসেরার পুরস্কার জেতা মারুফের লিস্ট ‘এ’ ক্যারিয়ারের সেরা। ১২৭ রানে তিনি যখন আউট হন, প্রাইম ব্যাংক তখন জয় থেকে মাত্র ১০ রান দূরে। যার আনুষ্ঠানিকতা সেরেছেন আরিফুল হক (৭*) ও আরিফুর রহমান (১*)। তার আগে রাফাতুল্লাহ (২৪) ও আসিফ আহমেদ (২৬) খেলে যান কার্যকরী দুটি ইনিংস।

/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম