কোহলিকে দ্রুত আউট করার পরিকল্পনা পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক
০৩ জুন ২০১৭, ১৯:৩৭আপডেট : ০৩ জুন ২০১৭, ২০:১১

কোহলিকে দ্রুত আউট করার পরিকল্পনা পাকিস্তানের ভারত ও পাকিস্তান তাদের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির যাত্রা শুরু করতে যাচ্ছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী রবিবার মুখোমুখি হচ্ছে এজবাস্টনে। ক্রিকেট বিশ্বের চোখ এখন পাক-ভারত লড়াইয়ে। আগুনে-বারুদে লড়াইয়ের অপেক্ষায় দুই দলের খেলোয়াড়রাও। একে অপরকে হারানোর ছক কষে রেখেছে দুই দল। ভারতকে চাপে ফেলতে এরই মধ্যে পরিকল্পনা করে ফেলেছেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ।

নিজ দলের সুযোগ সম্ভাবনার ব্যাপারে আত্মবিশ্বাসী পাকিস্তানি উইকেটরক্ষক-ব্যাটসম্যান। সংবাদ সম্মেলনে শনিবার সরফরাজ বলেছেন, ‘কাগজে কলমে ভারতের আছে শক্তিশালী লাইনআপ। কিন্তু আমরাও ভালোভাবে প্রস্তুতি নিয়েছি।’ দুই দেশের ক্রিকেটীয় লড়াই নিয়ে যে উত্তেজনা বিরাজ করছে সেটা নিয়ে অধিনায়কের মত, ‘ভারত ও পাকিস্তান যখন মুখোমুখি হয় তখন এটা সবসময় অন্যরকম মাত্রা পায়। এসব গোলমেলে কথা থেকে আমরা সবসময় দূরে থাকার চেষ্টা করি। আমি ছেলেদের বলেছি লোকে যেসব বলছে বা লিখছে সেসবে মন না দিতে। তাদের ক্রিকেটে মন দিতে বলেছি।’

ভারতের সেরা ব্যাটসম্যান ও অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে আলাদা ছক কষছে পাকিস্তান। সরফরাজের বিশ্বাস, প্রতিপক্ষের এ তারকা ব্যাটসম্যানকে দ্রুত ক্রিজ ছাড়া করতে পারলেই কাজ সহজ হয়ে যাবে, ‘কোনও সন্দেহ নেই কোহলি একজন ভালো খেলোয়াড়। কিন্তু তার জন্য আমাদের পরিকল্পনা আছে। সে তাদের অধিনায়ক ও সেরা খেলোয়াড়। তাকে দ্রুত আউট করতে যা করার করব আমরা। তাহলে তাদের অন্য খেলোয়াড়দের উপর চাপ পড়বে।’ সূত্র- ডিএনএইন্ডিয়া

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম