শুরু হতে যাচ্ছে ভারত ও পাকিস্তানের বহুল আকাঙ্ক্ষিত ক্রিকেটীয় লড়াই। রবিবার চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের মিশন শুরু করেছে দুই দল। টস জিতে চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে ফিল্ডিং নিয়েছে পাকিস্তান।
বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচজয়ী ইনিংস খেলা ফাহিম আশরাফ বাদ পড়েছেন পাকিস্তান দল থেকে। ভারতের একাদশে নেই মোহাম্মদ সামি ও রবিচন্দ্রন অশ্বিন।
পাকিস্তান একাদশ- আজহার আলী, আহমেদ শেহজাদ, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, সাদাব খান, ওয়াহাব রিয়াজ ও হাসান আলী
ভারত একাদশ- রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডে, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব ও জশপ্রীত বুমরাহ।
/এফএইচএম/








