ওকসের জায়গায় ফিন

স্পোর্টস ডেস্ক
০৪ জুন ২০১৭, ১৬:৫৪আপডেট : ০৪ জুন ২০১৭, ১৬:৫৪

ওকসের জায়গায় ফিন বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে চোট পেয়ে চ্যাম্পিয়নস ট্রফি শেষ হয়ে গেছে ইংল্যান্ডের পেসার ক্রিস ওকসের। তার জায়গায় দলে আনা হয়েছে স্টিভেন ফিনকে।

চ্যাম্পিয়নস ট্রফির ১৫ জনের দল থেকে বাদ পড়াদের তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য ছিলেন ফিন। তবে লর্ডসে গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওয়ানডেতে ডাকা হয় তাকে। এর পর দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ইংল্যান্ড লায়ন্সের হয়ে দুই ম্যাচ খেলে ৫ উইকেট নেন তিনি।

ইংল্যান্ডের অন্য পেসারদের ভোগান্তির সুযোগটা এবার নিতে পারেন ফিন। কারণ পেস বিভাগের অন্যরা স্বাচ্ছন্দ্যে নেই। জেক বল শেষ তিন ইনিংসের দুটিতে ৮০’র উপর রান দিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে নিখুঁত সুইং করতে পারেননি ডেভিড উইলি। হাঁটুর সমস্যায় পুরো ১০ ওভারে বেন স্টোকসের সামর্থ্যও প্রশ্নবিদ্ধ।

নিউজিল্যান্ডের বিপক্ষে মঙ্গলবার কার্ডিফে হবে ইংল্যান্ডের দ্বিতীয় ম্যাচ। একাদশে জায়গা পেলে পরীক্ষা দিয়েই সফল হতে হবে ফিনকে। সূত্র- ক্রিকইনফো

/এফএইচএম/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান