শোয়েব মালিকের দারুণ কীর্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০১৭, ১৭:৪০আপডেট : ০৪ জুন ২০১৭, ১৭:৪২

ভারতের মুখোমুখি হওয়ার আগে প্র্যাকটিসে শোয়েব মালিক চ্যাম্পিয়নস ট্রফির ‘বি’ গ্রুপে চলছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের লড়াই। এজবাস্টনে মাঠে নেমে দারুণ এক কীর্তি গড়েছেন শোয়েব মালিক।  চ্যাম্পিয়নস ট্রফির টানা ছয় আসরে খেলছেন পাকিস্তানের এই অভিজ্ঞ অলরাউন্ডার।

শোয়েব মালিকের আগে ৮ ক্রিকেটার এই টুর্নামেন্টের টানা ছয় আসরে খেলার কৃতিত্ব দেখিয়েছিলেন। তারা হলেন-অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, ভারতের রাহুল দ্রাবিড়, নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরি, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ও মার্ক বাউচার এবং শ্রীলঙ্কার সনাথ জয়াসুরিয়া, মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা।

২০০২ সালে শ্রীলঙ্কার কলম্বোতে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিয়েছিলেন মালিক। এরপর ২০০৪, ২০০৬, ২০০৯, ২০১৩ ও এবার মাঠে নেমে সাবেক আট তারকার পাশে দাঁড়ালেন তিনি।

ওয়ানডের দ্বিতীয় সেরা টুর্নামেন্টে মালিকের পারফরম্যান্স যথেষ্ট উজ্জ্বল। আজকের আগে ১৫ ম্যাচের ১৪ ইনিংসে ব্যাট করে একটি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরিসহ ২৫.০৭ গড়ে ৩২৬ রান করেছেন তিনি। পাশাপাশি অফব্রেক বোলিংয়ে ২৬.৬ গড়ে নিয়েছেন ১০ উইকেট। সেরা ইনিংস ২০০৯ সালে  ভারতের বিপক্ষে ১২৮। মালিকের ওই দুর্দান্ত ইনিংসের সুবাদে চিরপ্রতিদ্বন্দ্বীকে ৫৪ রানে হারিয়েছিল পাকিস্তান।

/আরআই/এএআর/

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম