ফ্রেঞ্চ ওপেনের শেষ আটে নাদাল-জোকোভিচ

স্পোর্টস ডেস্ক
০৫ জুন ২০১৭, ১২:৩০আপডেট : ০৫ জুন ২০১৭, ১২:৩৩

জয় উদযাপন করছেন নাদাল ফ্রেঞ্চ ওপেনে রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ আকর্ষণীয় সেমিফাইনালের আশা টিকিয়ে রাখলেন। প্রত্যাশামতো শেষ ষোলোর বাধা তারা টপকে গেছেন। কোয়ার্টার ফাইনাল জিতলেই দুই তারকার মুখোমুখি লড়াই দেখবে টেনিস বিশ্ব।

২০০৫ সালে প্রথমবার ফরাসি ওপেনে নেমে মাত্র দুই ম্যাচ হারা নাদাল শেষ আটে লড়বেন আরেক স্প্যানিশ পাবলো কারেনো বুস্তাকে। ছেলেদের এককে কোনও একটি গ্র্যান্ড স্লাম ১০ বার জেতা প্রথম খেলোয়াড় হওয়ার পথে ৩১ বছর বয়সী। কোয়ার্টার ফাইনালের টিকিট তিনি পেয়েছেন রবার্তো বাতিস্তা আগুতের বিপক্ষে জিতে। জয়ের ব্যবধান ৬-১, ৬-২, ৬-২ গেম। সব কিছু ঠিক থাকলে ২০১৫ সালের কোয়ার্টার ফাইনালে জোকোভিচের কাছে হারের শোধ নেওয়ার পথে নাদাল।

গ্র্যান্ড স্লাম এককে ২৩৩তম জয়ের পর বলবয়দের সঙ্গে জোকোভিচের উদযাপন স্প্যানিশ তারকার সঙ্গে মুখোমুখি লড়াই নিশ্চিত করতে জোকোভিচ কোয়ার্টার ফাইনালে লড়বেন ষষ্ঠ বাছাই ডোমিনিক থিয়েমকে। সার্ব দ্বিতীয় বাছাই শেষ ষোলো জিতেছেন ১৯তম বাছাই আলবার্ট রামোস ভিনোলাসের বিপক্ষে, ৭-৬ (৭/৫), ৬-১, ৬-৩ গেমে। সূত্র- বিবিসি

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম