পাকিস্তানের হারে খুব কষ্ট পেয়েছেন ইমরান খান

স্পোর্টস ডেস্ক
০৫ জুন ২০১৭, ১৭:৩১আপডেট : ০৫ জুন ২০১৭, ১৭:৪০

পাকিস্তানের হারে খুব কষ্ট পেয়েছেন ইমরান খান ভারত-পাকিস্তানের ম্যাচ মানেই অন্যরকম উত্তেজনা। রাজনৈতিক অস্থিরতার কারণে দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ হয় না অনেক দিন। বড় কোনও টুর্নামেন্টই তাই তাদের লড়াই দেখার একমাত্র জায়গা হয়ে গেছে ক্রিকেট বিশ্বের জন্য। তাদের চরম আকাঙ্খিত ম্যাচটি নিয়ে হাজির হয়েছিল চ্যাম্পিয়নস ট্রফি। যদিও উত্তেজনার আগুনে পানি ঢেলে দিয়েছে পাকিস্তানের বাজে পারফরম্যান্স। ভারতের সামনে দাঁড়াতেই পারেনি তারা। ১২৪ রানের হারটা ভীষণ কষ্ট দিয়েছে ইমরান খানকে। বিশাল হারের পর পাকিস্তানের ক্রিকেটের ‘নকশা বদলের’ আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।

রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি ও যুবরাজ সিংয়ের ব্যাটে ভর দিয়ে ৪৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ভারত করে ৩১৯ রান। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ওভার আরও কমে ৪১ ওভারে পাকিস্তানের লক্ষ্য ঠিক হয় ২৮৯। জবাবে বার্মিংহামের ম্যাচে ব্যাট হাতে কিছুই করতে পারেনি পাকিস্তান। ভারতীয় বোলারদের সামনে ৩৩.৪ ওভারে অলআউট হয়ে যায় মাত্র ১৬৪ রানে। অথচ একটা সময় ভারত-পাকিস্তান মানে ছিল শ্বাসরুদ্ধকর ম্যাচ। শেষ পর্যন্ত জমে থাকতো ম্যাচের উত্তেজনা। সুদিন হারালেও পাকিস্তান যে এমন বাজেভাবে আত্মসমর্পণ করবে, সেটা একেবারেই ভাবেননি ইমরান।

পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতাহীন মানসিকতা ভীষণ আঘাত করেছে সাবেক এই অধিনায়ককে। বিশ্বকাপ জয়ী এই তারকা নিজের হতাশা প্রকাশ করেছেন টুইটারে, ‘একজন ক্রীড়াবিদ হিসেবে আমি জানি হার ও জিত খেলারই অংশ। তবে কোনও রকম লড়াই ছাড়া ভারতের বিপক্ষে পাকিস্তান যেভাবে উড়ে গেল, সেটা দেখাটা সত্যি ভীষণ কষ্টের।’

পাকিস্তানের ক্রিকেটকে তাই ঢেলে সাজানোর আহ্বান অবসরের পর রাজনীতিতে নাম লেখানো ইমরানের, ‘পাক ক্রিকেটের নকশা পুরোপুরি বদলানো না হলে পাকিস্তান ও ভারতের প্রতিভার পার্থক্য দিনের পর দিন বেড়েই যাবে।’ ইন্ডিয়া টুডে

/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম