আল আমিনের বোলিংয়ে প্রাইম ব্যাংকের জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০১৭, ১৬:৫০আপডেট : ০৬ জুন ২০১৭, ১৬:৫০

আল আমিন (ফাইল ফটো) গুরুত্বহীন এক ম্যাচে জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। সোমবার বৃষ্টির কারণে ম্যাচটি ২৫.৬ ওভারে শেষ হয়ে যায়। মঙ্গলবার ওখান থেকেই শুরু হয় ম্যাচটি।

ফতুল্লায় ২৫.৬ ওভারে ১৮৭ রান নিয়ে ব্যাটিংয়ে নামা মোহামেডান  ৪৯.৪ ওভারে আর মাত্র ২৮ রান যোগ করেই অলআউট হয়। সবমিলিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ২১৫ রান। নাজমুল হোসেন মিলন দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রানের ইনিংস খেলেছেন।

আল আমিন হোসেন ৩৫ রানে চার উইকেট নিয়ে প্রাইম ব্যাংকের সেরা বোলার। এছাড়া ২৮ রান খরচায় আসিফ আহমেদ নিয়েছেন দুটি উইকেট।

ম্যাচসেরা রাফাতউল্লাহ ২১৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে প্রাইম ব্যাংক শুরুতেই দুই টপ অর্ডার ব্যাটসম্যানকে হারায়। এরপর তৃতীয় উইকেটে মেহেদী মারুফ ও রাফাতউল্লাহ মোহাম্মদ মিলে ৯৫ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। রাফাতউল্লাহ ৮৮ রানে আউট হলেও মারুফ ৫৭ রানে স্বেচ্ছায় ক্রিজ ছাড়েন। শেষ দিকে আসিফ আহমেদ ও নাহিদুল ইসলামের অপরাজিত ৩০ ও ১৯ রানের উপর ভর করে ৪৩.৫ ওভারে চার উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় প্রাইম ব্যাংক।

অমিত কুমার, শামসুর রহমান, সাজেদুল ইসলাম ও আব্দুর রহমান প্রত্যেকে মোহামেডানের হয়ে একটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক