বিসিবির এইচপি ক্যাম্প শুরু ১৩ জুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০১৭, ১৯:৫০আপডেট : ০৬ জুন ২০১৭, ১৯:৫২

বিসিবির এইচপি ক্যাম্প শুরু ১৩ জুন অস্ট্রেলীয় কোচ রিচার্ড ম্যাকিন্সের তত্ত্বাবধানে ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত পরিচালিত হয়েছিল হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের কার্যক্রম। ওই ক্যাম্প থেকেই আবির্ভাব সাকিব-মুশফিকের মতো তারকাদের। বছর দশেক আগে বন্ধ হয়ে যাওয়া এইচপি’র কার্যক্রম ফের শুরু হয় ২০১৫ সালে, নতুন কাঠামোতে। এবারের এইচপি ক্যাম্প শুরু হবে আগামী ১৩ জুন। তার আগের দিন ক্যাম্পে যোগ দেবেন খেলোয়াড়রা।   

হাইপারফরম্যান্স ইউনিটে সুযোগ পাবেন বিসিবি একাডেমি, অনূর্ধ্ব-১৯ দল, প্রতিভাবান তরুণ ও জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটাররা। বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন বিসিবির গেম ডেভেলপমেন্টের ন্যাশনাল ম্যানেজার নাজমুল আবেদীন ফাহিম। মঙ্গলবার তিনি বলেছেন, ‘এবারের এইচপি কার্যক্রম শুরু হবে ১৩ জুন থেকে। ১২ জুন খেলোয়াড়রা ক্যাম্পে যোগ দেবে। আগামীকাল (বুধবার) এইচপির দল ঘোষণা করা হতে পারে।’

চার মাসের এই ক্যাম্পে ক্রিকেটারদের তিন ভাগ করে প্রশিক্ষণ দেওয়া হয়। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং ইউনিট নিয়ে আলাদাভাবে কাজ করেন বিসিবি নিযুক্ত কোচরা।

এইচপি ক্যাম্প নিয়ে সবচেয়ে বড় আক্ষেপ, প্রতিশ্রুতি দেওয়া হলেও বিদেশ সফরে না গিয়েই শেষ হয় এই ক্যাম্প। এবার এ বিষয়ে কোনও ফাঁক না রাখার আশ্বাস দিলেন এইচপি ইউনিটের পরিচালক ফাহিম, ‘গতবার বিদেশ সফরের পরিকল্পনা থাকলেও হয় নি। তবে এবার আমরা এইচপির খেলোয়াড়দের অবশ্যই বিদেশে নিয়ে যেতে চাই। অতীতে যেসব জায়গায় ত্রুটি ছিল সেগুলোও সমাধান করতে চাই।’

/আরআই/এএআর/

 

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি