দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের টিকে থাকার লড়াই

স্পোর্টস ডেস্ক
০৭ জুন ২০১৭, ১৩:৩৯আপডেট : ০৭ জুন ২০১৭, ১৩:৩৯

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের টিকে থাকার লড়াই ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষ দল দক্ষিণ আফ্রিকা, আর ৮ নম্বরে পাকিস্তান। আট জাতির চ্যাম্পিয়নস ট্রফিতে বুধবার (আজ) মুখোমুখি হচ্ছে আকাশ-পাতাল ব্যবধানে থাকা দল দুটি। টুর্নামেন্টে প্রথম ম্যাচ শেষে পারফরম্যান্সেও দুই দলের ব্যবধানটা অনেক বেশি। ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের লড়াইটা প্রতিযোগিতায় টিকে থাকার। তবে যেমন তেমন জয় নয়, পাকিস্তানকে জিততে হবে বিশাল ব্যবধানে। এজবাস্টনে তাদের লড়াই শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

প্রথম ম্যাচে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার হয়েছে ভিন্ন অভিজ্ঞতা। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১২৪ রানের বিশাল ব্যবধানে হেরেছিল পাকিস্তান। ডেথ বোলিংয়ে বাজে পারফরম্যান্স করার মাশুল গুনতে হয়েছিল তাদের। দ্বিতীয় ম্যাচে পরিবর্তন আনতে হচ্ছে পাকিস্তানকে। ইনজুরিতে বাদ পড়েছেন ওয়াহাব রিয়াজ, তার বদলে রুমান রঈসকে আনা হয়েছে দলে।

সবচেয়ে বড় কথা ভারতের কাছে বিশাল ব্যবধানে হারের পর কোণঠাসা পাকিস্তান। টুর্নামেন্টে টিকে থাকতে হলে প্রোটিয়াদের বিপক্ষে জিততে হবে বেশ বড় ব্যবধানে। মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ ও শোয়েব মালিককে এ সময় হাল ধরতে হবে শক্ত হাতে। তাহলেই হয়তো শক্তিশালী প্রোটিয়াদের চ্যালেঞ্জ করতে পারবে তারা।

অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা মাঠে নামবে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে। গত ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ধীরগতির পিচে কঠিন পরীক্ষা দিয়েছিল তারা। হাশিম আমলঅ ও ফাফ ডু প্লেসিস সেখানে পাশ করেছেন সফলতার সঙ্গে। তবে ব্যর্থ হয়েছিলেন কুইন্টন ডি কক ও এবি ডি ভিলিয়ার্স। যদিও শেষদিকে জেপি ডুমিনি ও ক্রিস মরিসের ব্যাট কথা বলেছিল। এর পর স্পিন প্রতিকূল উইকেটে ইমরান তাহিরের জাদু। সব প্রতিকূলতাকে দূর করে ঘুরে দাঁড়ানো শ্রীলঙ্কাকে ৯৬ রানে হারায় দক্ষিণ আফ্রিকা।

এক কথায় এজবাস্টনে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ফেভারিট দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়নস ট্রফিতে সর্বশেষ দুইবারের সাক্ষাতে পাকিস্তানকে হারিয়েছিল তারা। ২০১৩ সালে এই এজবাস্টনে ৬৭ রানে জিতেছিল প্রোটিয়ারা। এ মাঠে টুর্নামেন্টের আগের দুটি ম্যাচেও জয়ের হাসি হেসেছিল দক্ষিণ আফ্রিকা (২০১৩ সালে পাকিস্তান, ২০০৪ সালে বাংলাদেশ)। সূত্র- ক্রিকইনফো, এএনআই নিউজ

/এফএইচএম/

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ