চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ে যেতে হলো বাংলাদেশকে। টস জিতেছে নিউজিল্যান্ড। বাংলাদেশ দলে দুটি পরিবর্তন এসেছে। দলে জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন ও তাসকিন আহমেদ। বাদ পড়েছেন ইমরুল কায়েস, তার জায়গায় মোসাদ্দেক।
বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর টস করতে নামেন দুই দলের অধিনায়ক মাশরাফি মুর্তজা ও কেন উইলিয়ামসন। দুই দলের জন্য একই সমীকরণ। হয় জিততে হবে, নয়তো ছিটকে যাবে।
/এফএইচএম/








