ফিঞ্চকে ফেরালেন স্টোকস

স্পোর্টস ডেস্ক
১০ জুন ২০১৭, ১৭:২২আপডেট : ১০ জুন ২০১৭, ১৭:২৪

ফিঞ্চকে ফেরালেন স্টোকস অধিনায়ক স্টিভেন স্মিথের সঙ্গে ভালো জুটি গড়ে তুলেছিলেন অ্যারন ফিঞ্চ। ৯৬ রানের জুটিটা ভেঙে ইংল্যান্ড দলে স্বস্তি ফিরিয়েছেন বেন স্টোকস। ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে ২৭ ওভারে ২ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৬০ রান।

যদিও বাংলাদেশ ম্যাচটা খেলছে না, তবু অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। হারলেই অস্ট্রেলিয়া বিদায় নেবে, আর চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে চলে যাবে টাইগাররা। বার্মিংহামের এজবাস্টনে বাংলাদেশের ভাগ্যনির্ধারণী ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছে ইংল্যান্ড।

বাংলাদেশের বিপক্ষে আগের ম্যাচে ওয়ানডেতে চার হাজার রানের মাইলফলকে পৌঁছানো ওয়ার্নার গ্রুপের শেষ ম্যাচে ২১ রানে আউট হয়েছেন। মার্ক উডের বলে উইকেটের পেছনে জস বাটলারকে ক্যাচ দিয়েছেন তিনি। ওয়ার্নার ও ফিঞ্চের উদ্বোধনী জুটি ছিল ৪০ রানের।

ওয়ার্নারের বিদায়ের পর ফিঞ্চের সঙ্গে জুটি বাঁধেন স্মিথ। দুজনের সাবলীল ব্যাটিংয়ে ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু স্টোকসকে তুলে মারতে গিয়ে ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগানের হাতে ধরা পড়েন ফিঞ্চ। তার ৬৪ বলে খেলা ৬৮ রানের ইনিংস সাজানো ৮টি চারে।  

অস্ট্রেলিয়া জয় না পেলেই বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে খেলবে। নিউজিল্যান্ডকে হারিয়ে ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে আপাতত ‘এ’ গ্রুপের দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। ২ ম্যাচে ২ পয়েন্ট পাওয়া অস্ট্রেলিয়াকে শেষ চারে উঠতে হলে জিততেই হবে। দুই ম্যাচ জিতে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড।

এ ম্যাচকে অ্যাশেজের ওয়ানডে সংস্করণ হিসেবে দেখছেন মরগান। ইংল্যান্ডের অধিনায়ক সর্বোচ্চ চেষ্টা দিয়ে অস্ট্রেলিয়াকে হারের স্বাদ দিতে চান।

/এফএইচএম/এএআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম