আইসিসির কোনও টুর্নামেন্টে প্রথমবার সেমিফাইনালে ওঠার পর ইতিহাস হয়েই গেছে বাংলাদেশের। ফাইনালে উঠলে সেই ইতিহাস হবে আরও সমৃদ্ধশালী। আর এমন মঞ্চে সাকিব আল হাসান দারুণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচজয়ী ইনিংস খেলা সাকিবের দরকার আর ৩২ রান। তাহলেই ওয়ানডেতে ৫ হাজার রানের মাইলফলকে নাম লিখবেন এ বাঁহাতি ব্যাটসম্যান। ১৭৬ ওয়ানডেতে ৩৪.৯৮ গড়ে ৮১.২২ স্ট্রাইক রেটে ৪ হাজার ৯৬৮ রান সাকিবের।
চ্যাম্পিয়নস ট্রফির সর্বশেষ ম্যাচে ১১৪ রান করা সাকিব বাংলাদেশের শীর্ষ ব্যাটসম্যানের তালিকায় দুই নম্বরে। ৫ হাজার ৬৭৩ রান নিয়ে তার উপরে তামিম ইকবাল। অর্থাৎ দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ৫ হাজার ওয়ানডে রান পূর্ণ করতে যাচ্ছেন বাঁহাতি অলরাউন্ডার। সব মিলিয়ে ৮০তম ব্যাটসম্যান হিসেবে এ কীর্তি গড়তে যাচ্ছেন সাকিব।
/এফএইচএম/








