ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত কোচ কুম্বলে

স্পোর্টস ডেস্ক
১২ জুন ২০১৭, ২০:৩০আপডেট : ১২ জুন ২০১৭, ২০:৩০

অনিল কুম্বলে চ্যাম্পিয়নস ট্রফি শেষে অনিল কুম্বলের মেয়াদ শেষ। নতুন কোচের হাতে উঠবে ভারতের দায়িত্ব। সপ্তাহ দুয়েক ধরে নতুন কারও খোঁজ করে চলেছে ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি (সিএসি)। কিন্তু এখন পর্যন্ত কারও খোঁজ মেলেনি, তাই ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত কুম্বলেই থাকবেন ভারতের কোচ।

‘কিন্তু’ একটা আছে। কুম্বলে এটা মেনে নিলেই কেবল এ সিদ্ধান্ত কার্যকরী হবে। কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরর্স (সিওএ) সভাপতি বিনোদ রায় সোমবার জানান, পরবর্তী প্রধান কোচ কে হবেন সেই ঘোষণা দেবে কেবল সিএসি।

নয়াদিল্লিতে সিওএ’র এক সভা শেষে বিনোদ বলেছেন, ‘সিএসসি’র কোচ নির্বাচন পদ্ধতিতে আস্থা আছে আমাদের। এখন এ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। কিন্তু একটু দেরি হচ্ছে। কুম্বলে রাজি থাকলে ওয়েস্ট ইন্ডিজ সফরে কোচ থাকতে পারবেন।’

আগামী ২৩ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারত খেলবে পাঁচ ওয়ানডের সিরিজ। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ হবে ৯ জুলাই। সূত্র- ইন্ডিয়া এক্সপ্রেস, এনডিটিভি

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম