দুই ধাপ এগোলেন তামিম, শীর্ষে কোহলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০১৭, ২১:১০আপডেট : ১৩ জুন ২০১৭, ২১:১৭

তামিম ইকবাল ওয়ানডে ব্যাটিং র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছেন তামিম ইকবাল। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সবার আগের থাকা এই ওপেনার আইসিসির প্রকাশিত নতুন র‌্যাংকিংয়ে রয়েছেন ১৭তম স্থানে। শীর্ষস্থানটা দখল করেছেন বিরাট কোহলি। এবি ডি ভিলিয়ার্সকে সরিয়ে দুই ধাপ এগিয়ে ওয়ানডে ব্যাটিং র‌্যাংকিংয়ের ‘এক নম্বর’ ব্যাটসম্যান এখন ভারতীয় অধিনায়ক।

নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির সবশেষ ম্যাচে রান পাননি তামিম। শূন্য রানে আউট হওয়া এই ওপেনার আগের দুটো ম্যাচে অবশ্য কাঁপিয়ে দিয়েছেন প্রতিপক্ষদের। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছেন যথাক্রমে ১২৮ ও ৯৫ রানের ইনিংস। দুর্দান্ত এই পারফরম্যান্সে ওয়ানডে ব্যাটিং র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছেন তিনি। যাতে তামিম ১৯ থেকে এখন জায়গা পেয়েছেন ১৭তম স্থানে।

সেরা ২০-এর মধ্যে আর কোনও বাংলাদেশি নেই। তবে আগের মতো ২১তম স্থানটা দখল করে আছেন মুশফিকুর রহিম। সাকিব আল হাসান রয়েছেন ৩০ নম্বরে।

ওয়ানডে ব্যাটিংয়ের শীর্ষস্থানটা নিজের করে নিয়েছেন কোহলি। চ্যাম্পিয়নস ট্রফির পারফরম্যান্স তাকে যেমন দুই ধাপ এগিয়ে তুলে দিয়েছে এক নম্বরে, তেমনি বাজে পারফরম্যান্সে এক থেকে তিনে নামিয়ে দিয়েছে ডি ভিলিয়ার্সকে। দ্বিতীয় স্থানটা ধরে রেখেছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার।

বোলিংয়ে ইমরান তাহিরকে সরিয়ে শীর্ষস্থানে উঠে গেছেন জশ হ্যাজেলউড। চ্যাম্পিয়নস ট্রফির পারফরম্যান্সে চার ধাপ এগিয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে নেমে যেতে হয়েছে তাই তাহিরকে। তবে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে রশিদ খানের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১৮ রানে ৭ উইকেট পাওয়া আফগান এই লেগ স্পিনার ১৮ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন সেরা দশে! ১৮ বছর বয়সী এই স্পিনার এখন সপ্তম স্থানে।

অবনমন হয়েছে বাংলাদেশের বোলারদের। সাত ধাপ নিচে নেমে সাকিব এখন ১৬তম স্থানে। মাশরাফি বিন মুর্তজা নেমে গেছেন চার ধাপ (১৮ নম্বরে)। আর মুস্তাফিজুর রহমান ৬ ধাপ পিছিয়ে রয়েছেন ২১তম স্থানে।

অলরাউন্ডারের শীর্ষস্থানটা অবশ্য ধরে রেখেছেন সাকিব। দ্বিতীয় স্থানে পাকিস্তানের মোহাম্মদ হাফিজ। আইসিসি বিজ্ঞপ্তি

/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক