বার্মিংহামে অনুশীলনে ব্যস্ত টাইগাররা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০১৭, ২১:৩৮আপডেট : ১৩ জুন ২০১৭, ২১:৪১

এজবাস্টনে প্রথম দিনের অনুশীলনের আগে বাংলাদেশ দল নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করার পর তিন দিন আর ব্যাট-বল হাতে নেওয়া হয় নি। রবিবার কার্ডিফ থেকে বার্মিংহামে পৌঁছে সোমবার বিশ্রাম নেন মাশরাফি-সাকিব-তামিমরা। সামনে ভারতের কঠিন চ্যালেঞ্জ। তাই মঙ্গলবারই অনুশীলনে নেমে পড়েন বাংলাদেশের ক্রিকেটাররা।

এজবাস্টনে স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হয় অনুশীলন। প্রথমে ওয়ার্মআপ, তারপর স্কিল অনুশীলনের পর ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই ঘাম ঝরিয়েছেন টাইগাররা।

অধিনায়ক মাশরাফিকে পরামর্শ দিচ্ছেন কোচ হাথুরুসিংহে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করা সাকিব আল হাসান ব্যাটিং অনুশীলনে ছিলেন মগ্ন। সাকিবের পাশের নেটেই ছিলেন কিউই-বধের আরেক নায়ক মাহমুদউল্লাহ।  মাশরাফি বিন মুর্তজাও ব্যাটিং অনুশীলন করেছেন বেশ কিছুক্ষণ। পাশাপাশি কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে সেমিফাইনালের পরিকল্পনা নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

শুধু ব্যাট-বল হাতে নয়, এজবাস্টনে ‘ফুটবলারে’র ভূমিকাতেও দেখা গেছে ক্রিকেটারদের। আধুনিক ক্রিকেটে অনুশীলনের অন্যতম অনুষঙ্গ ফুটবল। ‍দুর্ভাবনা থেকে মুক্ত থাকতে সাকিব-মুশফিকরাও মেতে ওঠেন ফুটবল নিয়ে।

মুশফিক-সাকিব যখন ফুটবলার বৃহস্পতিবার সেমিফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার আগে যতটা সম্ভব নির্ভার থাকা প্রয়োজন। ক্রিকেটাররা অনুশীলনে বেশ হাসিখুশিই ছিলেন। দু’দিন পর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ লড়াইয়ে তারা উপভোগের মন্ত্রে দীক্ষিত হয়ে মাঠে নামবেন, এমনটাই আশা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। 

/আরআই/এএআর/

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম