চ্যাম্পিয়নস ট্রফিতে বাজেভাবে মিশন শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। সামনেই ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে লড়বে প্রোটিয়ারা। আর নতুন এই মিশনে এবি ডি ভিলিয়ার্সকে অধিনায়কের ভার দিয়েছে রেখেছে দক্ষিণ আফ্রিকান টিম ম্যানেজমেন্ট। নিয়মিত অধিনায়ক ফাফ দু প্লেসিস প্রথম সন্তানের বাবা হবেন দেখে ফিরে যাচ্ছেন দেশে। অবশ্য টেস্ট মিশনের আগেই ফিরে আসবেন প্লেসিস। তখন আবার ফিরে যাবেন ডি ভিলিয়ার্স।
এই সিরিজে প্রথম সারির ৫ তারকাকে বিশ্রামে দিয়ে রেখেছে দক্ষিণ আফ্রিকা। এরা হলেন- ফাফ দু প্লেসিস, হাশিম আমলা, জেপি ডুমিনি, কুইন্টন ডি কক, কাগিসো রাবাদা। এখানে অবশ্য ডোয়াইন প্রিটোরিয়াস নতুন হিসেবে স্থান পেয়েছেন স্কোয়াডে। চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডের বাকি নজন খেলবেন ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে।
টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি শেষেই। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ২১ জুন।
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি স্কোয়াড: এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), ফারহান বেহারদিয়েন, রেজা হেনড্রিকস, ইমরান তাহির, ডেভিড মিলার, মরনে মরকেল, ক্রিস মরিস, মোশেলে, ওয়েইন পারনেল, ডেন পিটারসন, আন্দিলে ফুলোকায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, তাবরাইজ শামসি, জেজে স্মুটস।
/এফআইআর/








