ইংল্যান্ডকে চেপে ধরেছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
১৪ জুন ২০১৭, ১৮:১৯আপডেট : ১৪ জুন ২০১৭, ১৮:৪০

রুটকে ফিরিয়ে শাদাবের উল্লাস খুব সাবধানী ব্যাট করছিল ইংল্যান্ড। কিন্তু পাকিস্তানের বোলাররাও কম যায় নি। চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে বুধবার সমানে সমান লড়ছিল পাকিস্তান ও ইংল্যান্ড। কিন্তু স্বাগতিকদের সপ্তম উইকেট তুলে নিয়ে চাপে রেখেছে পাকিস্তানি বোলাররা। কার্ডিফের সোফিয়া গার্ডেনসে টস হেরে ব্যাট করতে নেমে ৪৫ ওভারে ৭ উইকেটে ১৮৭ রান করেছে ইংলিশরা।

জেসন রয়ের বদলে জায়গা পাওয়া জনি বেয়ারস্টো শুরু থেকে সতর্ক ছিলেন। তার সঙ্গে আরেক ওপেনার অ্যালেক্স হেলস ছিলেন ধীরস্থির। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেন নি তিনি। ১৩ বলে ১৩ রানে রুম্মন রইসের শিকার হেলস। তবে জো রুটকে নিয়ে দেখেশুনে খেলতে থাকেন বেয়ারস্টো। ১৬ ওভারে ১ উইকেটে ৮০ রান করেছিল ইংল্যান্ড। তবে ১৭তম ওভারের তৃতীয় বলে বেয়ারস্টোকে ৪৩ রানে মোহাম্মদ হাফিজের ক্যাচ বানান হাসান আলী।

এ দুই উইকেট হারিয়ে ইংলিশদের রানের গতি আরও মন্থর হয়ে পড়ে। ২০ রানের ব্যবধানে রুট, এউইন মরগান ও জস বাটলারের মতো তিন নির্ভরযোগ্য ব্যাটসম্যান সাজঘরে গেলে চাপটা বেড়ে যায় স্বাগতিকদের। রুট ৪৬ রানে সাদাব খানের কাছে থামেন। ৩৩ রানে হাসানের দ্বিতীয় শিকার মরগান। বাটলারকে ৪ রানের বেশি করতে দেননি জুনাইদ খান। এ পেসার মঈন আলীকেও (১১) সাজঘরে পাঠালেন তার আরেক ওভারে। সর্বশেষ আদিল রশীদ হয়েছেন রান আউট।

কার্ডিফের সোফিয়া গার্ডেনসের এ ম্যাচে দুই দলেই পরিবর্তন আনা হয়েছে। জেসনের রয়ের বদলে ইংল্যান্ড দলে ঢুকেছেন জনি বেয়ারস্টো। ইনজুরির কারণে পাকিস্তানের একাদশ থেকে বাদ পড়েছেন মোহাম্মদ আমির। তার জায়গায় রুম্মন রইস এসেছেন। লেগস্পিনার শাদাব খান এসেছেন ফাহিম আশরাফের জায়গায়।

/এফএইচএম/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী