এজবাস্টনে ফিরে আসছে মানজারুল রানার স্মৃতি

রবিউল ইসলাম
১৪ জুন ২০১৭, ২০:৪০আপডেট : ১৪ জুন ২০১৭, ২০:৪০

মানজারুল ইসলাম রানা প্রয়াত মানজারুল ইসলাম রানার কখনও বিশ্বকাপ খেলার সুযোগ হয় নি। তবে চ্যাম্পিয়নস ট্রফিতে একটি ম্যাচ খেলেছিলেন তিনি। এবারের মতো ২০০৪ সালেও ইংল্যান্ডে বসেছিল চ্যাম্পিয়নস ট্রফির আসর। ওই টুর্নামেন্টে একটি ম্যাচই খেলার সুযোগ হয়েছিল রানার, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বার্মিংহামের এজবাস্টনে। বৃহস্পতিবার একই মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ওঠার লড়াইয়ে টস করতে নামার সময় হয়তো প্রিয় বন্ধুর কথা মনে পড়বে মাশরাফির।

সড়ক দুর্ঘটনায় প্রাণ না হারালে রানা হতে পারতেন নিজের সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার। তার সতীর্থ তো বটেই, সাবেক বেশ কয়েকজন ক্রিকেটারের তেমনই ধারণা। রানার ‍ঘনিষ্ঠ বন্ধু মাশরাফির নেতৃত্বেই এজবাস্টনে মাঠে নামবে টাইগাররা।

বাংলাদেশের অসাধারণ এক জয়ের সঙ্গে জড়িয়ে আছে রানার নাম। ২০০৭ সালের ১৬ মার্চ এ পৃথিবীর মায়া কাটিয়ে চলে যান তিনি। পরদিন প্রথমবারের মতো বিশ্বকাপে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। আর প্রথম দেখাতেই বাজিমাত! মাশরাফির দুর্দান্ত বোলিং আর তামিম-সাকিব-মুশফিকের হাফসেঞ্চুরিতে ভারতকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছিল টাইগাররা। সেদিন রানার স্মৃতি বুকে নিয়ে নেমে বল হাতে আগুন ঝরান মাশরাফি। ‘নড়াইল এক্সপ্রেস’-এর তোপে ভারতের বিশ্ববিখ্যাত ব্যাটিং লাইনআপ ভেঙে পড়েছিল ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে।

ম্যাচের আগের দিন সুদূর ক্যারিবিয়ানেই দুঃসংবাদটা পেয়েছিলেন ক্রিকেটাররা। শোক বুকে চেপে, শোককেই অনুপ্রেরণায় রূপান্তর করে জ্বলে উঠেছিলেন তারা, শক্তিশালী ভারতকে হারিয়ে গড়েছিলেন ইতিহাস। যে জয় সুপার এইটের পথে এগিয়ে দিয়েছিল বাংলাদেশকে। ওই হারের ধাক্কা আর সামলে উঠতে পারে নি ভারত। এরপর শ্রীলঙ্কার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় তারা।

বৃহস্পতিবার ত্রিনিদাদ কি ফিরে আসবে এজবাস্টনে? মানজারুল রানার স্মৃতি বুকে ধারণ করে আরেকটি ইতিহাস গড়বেন মাশরাফিরা? বাংলাদেশ এখন সেই প্রতীক্ষায়!

/আরআই/এএআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম