‘নিজেদের দিনে যে কোনও কিছু করতে পারে বাংলাদেশ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০১৭, ২২:৫৪আপডেট : ১৪ জুন ২০১৭, ২২:৫৬

‘নিজেদের দিনে যে কোনও কিছু করতে পারে বাংলাদেশ’ নিজেদের দিনে বাংলাদেশ যে কোনও প্রতিপক্ষের জন্যই ভয়ঙ্কর। এক যুগ আগে পরাক্রমশালী অস্ট্রেলিয়া বা ২০০৭ বিশ্বকাপে শক্তিশালী ভারত পরাস্ত হয়েছিল টাইগারদের কাছে। বাংলাদেশ দল এখন আরও পরিণত। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পর চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে খেলছে। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কণ্ঠে তাই যে কোনও দলকে হারানোর আত্মবিশ্বাস ধ্বনিত হচ্ছে।  

বুধবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বিরাট কোহলি বাংলাদেশ দলকে ‘বিপজ্জনক’ বলেছেন। ভারতের অধিনায়ককে সেজন্য ধন্যবাদ জানিয়ে মাশরাফির মন্তব্য, ‘ধন্যবাদ কোহলিকে। নিজেদের দিনে আমরা যে কোনও কিছুই করতে পারি। নিজেদের সেরাটা খেলতে পারলে আমাদের হারানো কঠিন। তবে আমাদের অবশ্যই সেরা ক্রিকেট খেলতে হবে। আর ছেলেরা ভালো খেলতে মুখিয়েও আছে।’

চ্যাম্পিয়নস ট্রফি শুরু হওয়ার ‍ঠিক আগে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাত্র ৮৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। বাংলাদেশ অধিনায়ক অবশ্য সেই ম্যাচ মনেই রাখতে চান না, ‘প্রস্তুতি ম্যাচ মনে রাখার প্রয়োজন নেই। এটা নতুন ম্যাচ, সেমিফাইনাল। চাপমুক্ত হয়ে ভালো ক্রিকেট খেলতে পারলে জেতা সহজ হবে।’

২০১৫ ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তের মাশুল দিয়ে হার মেনেছিল বাংলাদেশ। তবে বাংলাদেশের খেলোয়াড়রা ওই ম্যাচের কথা ভুলে গেছেন বলে জানালেন মাশরাফি, ‘বিশ্বকাপের ওই ম্যাচটা খেলোয়াড়রা ভুলে গেছে। এরপর আমরা তাদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলেছি। কালকে নতুন ম্যাচ। আমাদের মনোযোগ কালকের ম্যাচকে ঘিরে।’

শুধু মাঠের লড়াই নয়, বাংলাদেশ ও ভারতের ক্রিকেটভক্তদের কথার লড়াইও চলছে গত ওয়ানডে বিশ্বকাপ থেকে। এ বিষয়ে মাশরাফির বক্তব্য, ‘এটা আসলে খেলোয়াড়দের কন্ট্রোলের বাইরে। এ ধরনের বিষয় আমাদের কারোরই কাম্য নয়। দিনশেষে এটা শুধুমাত্র খেলা। সব থেকে ভালো হচ্ছে ওদিকে মন না দিয়ে নিজের খেলায় মনোযোগ দেওয়া।’

/আরআই/এএআর/

 

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান