পারলেন না মাহমুদউল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০১৭, ১৮:২৬আপডেট : ১৫ জুন ২০১৭, ১৮:৩২

মাহমুদউল্লাহ জসপ্রিৎ বোমরাহর বলটা ব্যাটে-বলে ঠিকঠাক হয়নি। শূন্যে ভাসা বলটি থাকল ক্রিজের মধ্যেই। বোলার জসপ্রিৎ বোহরাহর একটু এগিয়ে তালুবন্দি করতে কোনও সমস্যাই হলো না বলটি। মোসাদ্দেক হোসেনের এই আউটে বাংলাদেশ হারায় ষষ্ঠ উইকেট। আশার আলো হয়ে জ্বলে ছিলেন অবশ্য মাহমুদউল্লাহ। নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের নায়ক পারেননি ভারতের বিপক্ষে। বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান ২১ রান করে। তাতে বাংলাদেশের স্কোর ৪৫ ওভারে ৭ উইকেটে ২২৯ রান।

তাদের আউটের আগে গুছিয়ে ওঠা বাংলাদেশ এলোমেলো হয়ে গেল। দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। ভারতের বিপক্ষে সেমিফাইনালের উত্তেজনাকর লড়াইয়ে মাত্র ২ রানের মধ্যে বাংলাদেশ হারিয়েছে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের উইকেট দুটি।

আগের ম্যাচে করেছিলেন সেঞ্চুরি। সঙ্গে অবিশ্বাস্য এক ম্যাচ জয়ের নায়ক বনে যান সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের বিপক্ষে অসাধারণ ব্যাটিং করা সাকিব পারলেন না ভারতের বিপক্ষে সেমিফাইনালে। আউট হয়ে গেছেন তিনি ১৫ রান করে। রবীন্দ্র জাদেজার বলে মহেন্দ্র সিং ধোনির গ্ল্যাভসে ধরা পড়েন এই অলরাউন্ডার।
 
এই আঘাত সামলে ওঠার আগেই আবার ধাক্কা খায় বাংলাদেশ। এবার সেট ব্যাটসম্যান মুশফিকুর রহিম ফিরে যান প্যাভিলিয়নে। কেদার যাদবের বলে মিডউইকেটে ধরা পড়েন তিনি বিরাট কোহলির হাতে। প্যাভিলিয়নে ফিরে যাওয়ার আগে খেলে যান ৬১ রানের ইনিংস। ৮৫ বলের যে ইনিংসটি মুশফিক সাজিয়েছিলেন ৪ বাউন্ডারিতে।
 
/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম