ধাওয়ানকে ফেরালেন মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০১৭, ২০:২৭আপডেট : ১৫ জুন ২০১৭, ২১:৫৩

ধাওয়ানকে ফেরালেন মাশরাফি মাত্র কয়েক ঘণ্টা আগেই চ্যাম্পিয়নস ট্রফির সর্বাধিক রান সংগ্রাহক হয়েছিলেন তামিম ইকবাল। তাকে সরিয়ে এবার শীর্ষেই জায়গা করে নিলেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। ধাওয়ান এখন তালিকার শীর্ষে আছেন ৩১৭ রান নিয়ে। সেমিফাইনালে ২৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে দেখে শুনেই খেলছিলেন ভারতীয় দুই ওপেনার। উদ্বোধনী জুটিতেই আসে ৮৭ রান। যদিও ১৫তম ওভারে মাশরাফির ওভারে আর মনোযোগ ঠিক রাখতে পারেননি শিখর ধাওয়ান। ৪৬ রানে ব্যাট করতে থাকা এই ওপেনার তালুবন্দী হন মোসাদ্দেক হোসেনের হাতে। ভারতের সংগ্রহ ১৪.৪ ওভারে ১ উইকেটে ৮৭ রান। ৪১ রানে ব্যাট করছেন রোহিত শর্মা।  

এর আগে বাংলাদেশ টস হেরে ব্যাট করে ৭ উইকেটে ২৬৪ রান তুলে। শুরুর ধাক্কাটা শুরুতে ধাক্কা খেলেও দারুণভাবে কাটিয়ে উঠেছিল বাংলাদেশ। আগের ম্যাচের ব্যর্থতা ঝেড়ে স্বরূপে ফেরেন তামিম ইকবাল। সঙ্গে মুশফিকুর রহিমও ছন্দে ফিরলে বড় সংগ্রহের স্বপ্ন দেখতে থাকে বাংলাদেশ। কিন্তু ‘একটার সঙ্গে একটা ফ্রি’ যুগ থেকে এখনও যে বেরোতে পারেনি টাইগাররা! তাই তামিম-মুশফিকের ১২৩ রানের জুটির পরও স্কোর বেশিদূর যায় না। ভারতের নিয়ন্ত্রিত বোলিংটা হয়ে ওঠে আরও ধারালো। সেমিফাইনালের উত্তেজনাকর লড়াইয়ে তামিম-মুশফিক বাদে অন্যরা ছিলেন ব্যর্থ। শেষ দিকে মাশরাফি ব্যাটে ঝড় তোলায় ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ করতে পেরেছে ২৬৪ রান।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম