ঢাকা ডায়নামাইটসে সুনিল নারিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০১৭, ১৬:৪৩আপডেট : ১৭ জুন ২০১৭, ১৬:৫১

সুনিল নারিন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর শুরু হবে আগামী ৪ নভেম্বর। মূল আসর শুরুর দুই দিন আগে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উঠবে পর্দা। আর দল নির্বাচনের জন্য প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১৬ সেপ্টেম্বর। তবে সে পর্যন্ত অপেক্ষা করতে হলো না ঢাকা ডায়নামাইটসকে। ইতিমধ্যে তারা দলে ভিড়িয়ে নিয়েছে ক্যারিবিয়ান স্পিনার সুনিল নারিনকে।

আসর শুরু হতে অনেক সময় বাকি থাকলেও দলগুলো এরই মধ্যে ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে খেলোয়াড় ভেড়ানোর কাজ শুরু করেছে। বিশেষ করে গতবারের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস বেশ জোরেশোরেই শুরু করেছে কাজ। প্রথমেই করেছে তারা বাজিমাত। টি-টোয়েন্টি ‍দুনিয়ায় সবচেয়ে কার্যকর স্পিনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা নারিনকে দলে টেনে নিয়েছে তারা।

বিপিএলে এর আগে বরিশাল বুলস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছিলেন ক্যারিবিয়ান এই তারকা স্পিনার। যদিও সর্বশেষ আসরে বাংলাদেশের এই টি-টোয়েন্টি আসরে খেলেননি তিনি। তবে এই আসরে তার খেলার বিষয়টি ঢাকা ডায়নামাইটস তাদের অফিশিয়াল ফেসবুকের মাধ্যমে নিশ্চিত করেছে, ‘রহস্যময় স্পিনার সুনিল নারিন সামনের বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলবে ঢাকা ডায়নামাইটসের হয়ে।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি