বিপিএলে ঢাকা ডায়নামাইটসে খেলবেন আমির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০১৭, ২১:১৫আপডেট : ১৮ জুন ২০১৭, ২১:১৯

মোহাম্মদ আমির চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতকে কাঁপিয়ে দেওয়া পাকিস্তানের পেসার মোহাম্মদ আমিরকে দলে নিয়েছে ঢাকা ডায়নামাইটস। অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা।

আগামী ৪ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলের পঞ্চম আসর। টুর্নামেন্ট শুরু হতে এখনও অনেক দেরি, তবে এখনই ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে ক্রিকেটারদের নেওয়া শুরু করেছে কয়েকটি দল। বিশেষ করে ঢাকা ডায়নামাইটস জোরেশোরে নেমেছে মাঠে। শহীদ আফ্রিদি, শেন ওয়াটসন, সুনীল নারিনের পর আমিরকে দলে টেনেছে তারা।

ফেসবুকে ঢাকা ডায়নামাইটসের ঘোষণা স্পট ফিক্সিংয়ের দায়ে ৫ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৫ সালে ক্রিকেটে ফিরেছিলেন আমির। ওই বছরের শেষ দিকে বিপিএলের তৃতীয় আসরে তিনি খেলেছিলেন চিটাগং ভাইকিংসের হয়ে। সেবার বিপিএলে ৯ ম্যাচে ১৪ উইকেট নেওয়ার পর ২০১৬ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তান দলে জায়গাও পেয়ে যান এই বাঁহাতি পেসার।

/আরআই/এএআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম