ভারতের বিপক্ষেও ক্যারিবীয়দের অপরিবর্তিত স্কোয়াড

স্পোর্টস ডেস্ক
১৯ জুন ২০১৭, ১৬:১৩আপডেট : ১৯ জুন ২০১৭, ১৬:১৩

ভারতের বিপক্ষেও ক্যারিবীয়দের অপরিবর্তিত স্কোয়াড আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ১-১ সমতার পরেও স্কোয়াডে পরিবর্তন আনেনি ওয়েস্ট ইন্ডিজ। ভারতের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজ খেলতে প্রথম দুই ওয়ানডের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ১৩ সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়েছেন পেসার শ্যানন গ্যাব্রিয়েল।

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেই ইনজুরিতে পড়েন শ্যানন গ্যাব্রিয়েল। তাই তাকে আর দলে নেওয়া হয়নি। তবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে গ্যাব্রিয়েলের জায়গায় মিগুয়েল কামিন্সকে নেওয়া হয়েছিল। যদিও ম্যাচটি বৃষ্টির কারণে হয়েছিল পরিত্যক্ত।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি ১-১ ব্যবধানে ড্র হওয়ায় এখনও বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হাতছাড়া হয়নি ক্যারিবীয়দের। ভারতের বিপক্ষে এই সিরিজের ফলই নির্ধারণ করবে ক্যারিবীয়রা সরাসরি খেলার সুযোগ পাবে কিনা।

আগামী ২৩ জুন থেকে ভারতের বিপক্ষে ত্রিনিদাদ ও টোবাগোর কুইন্স পার্ক ওভালে ওয়ানডে সিরিজটি শুরু হবে। সিরিজ চলবে ৬ জুলাই পর্যন্ত।

প্রথম দুই ম্যাচের জন্য ক্যারিবীয় স্কোয়াড : জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, জনাথন কার্টার, রোস্টোন চেস, মিগুয়েল কামিন্স, শাই হোপ (উইকেটরক্ষক), আলজারি জোসেফ, এভিন লুইস, জেসন মোহাম্মদ, অ্যাশলি নার্স, কিয়েরন পাওয়েল, রোভমান পাওয়েল, কেসরিক উইলিয়ামস।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম